logo
প্রবাসের খবর

আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ জানুয়ারি ২০২৬
Copied!
আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত
মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে একজন নিহত হয়েছে। ছবি: রয়টার্স

আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে অভিবাসনবিরোধী অভিযানের মধ্যে ফেডারেল ইমিগ্রেশন (আইসিই—আইস নামে পরিচিত) এজেন্টদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় সময় গতকাল শনিবার (২৪ জানুয়ারি) মিনিয়াপলিসে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিহত ব্যক্তিকে শনাক্ত করেছেন তার মা–বাবা। হাসপাতাল সূত্র বলছে, তার নাম অ্যালেক্স প্রেটি। তার বয়স ৩৭ বছর। এ ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে শহর থেকে ভারী অস্ত্রে সজ্জিত কর্মকর্তাদের প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়। এরপর রাস্তায় প্রেটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

গবেষক ও সাংবাদিকদের স্বাধীন অনুসন্ধানকারী দল ‘বেলিংক্যাট’ ভিডিওটি বিশ্লেষণ করে জানিয়েছে, প্রথমবার গুলি করার আগে প্রেটির কাছ থেকে একটি বন্দুক কেড়ে নেওয়া হয়। এরপর তাকে অন্তত ১০ বার গুলি করতে দেখা যায়। প্রেটি নিথর হয়ে পড়ে থাকার পরও তাকে গুলি করা হয়।

পুলিশ প্রধান ও হারা বলছেন, তাদের ধারণা প্রেটির কাছে থাকা বন্দুকটি বৈধ ছিল। তিনি সবাইকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন। মিনেসোটার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবিকতা ও নিয়ম মেনে চলতে তিনি আইসিই এজেন্টদের প্রতি আহ্বান জানান।

এর আগে চলতি মাসের শুরুতে রেনি নিকোল গুড নামে এক নারীকে আইসিই সদস্যরা গুলি করে হত্যা করে। এরপর একজন আমেরিকান নাগরিককে তার গাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।

এসব ঘটনার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন।

ট্রাম্প প্রশাসন বলছে, অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে বিতাড়িত করতে তাদের জনসমর্থন আছে। তবে সাম্প্রতিক জরিপ অনুযায়ী, অধিকাংশ আমেরিকান নাগরিকই আইসিই এবং অন্য ফেডারেল সংস্থার বলপ্রয়োগের বিরোধী।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

১২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ দিন আগে