logo
প্রবাসের খবর

প্রবাসী বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে রোমের মেয়রের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক

বাসস, ঢাকা১৫ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
প্রবাসী বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে রোমের মেয়রের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক রোমের মেয়র রোবার্তো গোয়ালথিয়েরি’র সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেন। ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ছবি: পিআইডি

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক রোমের মেয়র রোবার্তো গোয়ালথিয়েরির সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ‘সিটি অব ইটারনিটি’ সৌন্দর্য্যের জন্য মেয়রের নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে রোকেবুল হক ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত প্রবাসীদের সংহতি ও কল্যাণকর জীবনমান সহজতর করতে ইতালির সিটি কর্তৃপক্ষ ও রোম সিটি প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

রাষ্ট্রদূত হক রোমে মুসলিমদের জন্য একটি কবরস্থান নির্মাণের জন্য রোমের মেয়রকে অনুরোধ জানান। তিনি বলেন, এটি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোমের মেয়র রোবার্তো তার দীর্ঘ সখ্যতার কথা স্মরণ করেন।

তিনি এক্সপো-২০৩০–এর থিম এবং নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে ফ্রেটেলি টুটি ফাউন্ডেশন আয়োজিত গত বছর মানব ভ্রাতৃত্বের ওপর দ্বিতীয় বিশ্ব বৈঠকের বিষয়ে আলোচনার জন্য অধ্যাপক ইউনূসের রোম সফরের কথা উল্লেখ করেন।

রবার্তো গোয়ালথিয়েরি মেয়রের কার্যালয়ের সঙ্গে কাজ করার আগ্রহের জন্য রাষ্ট্রদূত রোকেবুল হকের প্রশংসা এবং আশ্বস্ত করেন যে, তাঁর অফিস বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্নত জীবন এবং নিরাপদ কাজের জায়গা নিশ্চিত করবে যাতে তারা উপযুক্ত মজুরি পায়।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে