logo
প্রবাসের খবর

গ্রিস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের স্পিডবোট ডুবে ৮ জনের মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ ডিসেম্বর ২০২৪
Copied!
গ্রিস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের স্পিডবোট ডুবে ৮ জনের মৃত্যু

গ্রিসের পূর্বাঞ্চলীয় রোডস দ্বীপে শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় মকালে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি স্পিডবোট ডুবে ৮ জন মারা গেছেন।

দেশটির কোস্টগার্ড জানিয়েছে, স্পিডবোটটি কোস্টগার্ডের একটি টহল জাহাজকে ফাঁকি দিতে ‘বিপজ্জনক কৌশল’ অবলম্বন করতে গেলে সাগরে ডুবে যায়। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দ্বীপের উত্তর-পূর্বে আফানতু বিচের রিসোর্ট এলাকার কাছে কোস্টগার্ডের তিনটি জাহাজ ও একটি হেলিকপ্টারে উদ্ধারকর্মীরা কাজ করছেন। এ ঘটনায় আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জীবিতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।

তুরস্ক উপকূলের কাছে অবস্থিত বেশ কয়েকটি বড় গ্রিক দ্বীপের মধ্যে পূর্ব ভূমধ্যসাগরে একটি ব্যস্ত অবৈধ চোরাচালান রুটে পড়েছে রোডস।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবনতি হওয়ায় গ্রিসে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের আগমন বাড়ার আশঙ্কার মধ্যে গত সপ্তাহে অভিবাসীদের নিয়ে এটি দ্বিতীয় প্রাণহানির ঘটনা।
সপ্তাহের শেষ দিনে ক্রিট দ্বীপের দক্ষিণে একটি নৌকা আংশিকভাবে ডুবে যাওয়ার ঘটনায় ৮ অভিবাসনপ্রত্যাশী মারা যান। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে বলে ধারণা স্থানীয় কর্তৃপক্ষের।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ বছর গ্রিসে অবৈধভাবে ভ্রমণকারী অভিবাসীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে সবচেয়ে বেশি সিরীয়রা। তারপর রয়েছে আফগানিস্তান, মিসর, ইরিত্রিয়া ও ফিলিস্তিনের নাগরিক।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

১২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ দিন আগে