logo
প্রবাসের খবর

‘স্টারলিংক ইন্টারনেটে নিরাপত্তা ঝুঁকি আছে’

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ জুন ২০২৫
Copied!
‘স্টারলিংক ইন্টারনেটে নিরাপত্তা ঝুঁকি আছে’
ছবি: এক্স থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কর্মস্থল হোয়াইট হাউসের যোগাযোগ বিশেষজ্ঞরা ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেটে নিরাপত্তা ঝুঁকি আছে বলে সতর্ক করেছিলেন। কিন্তু তাদের কথা উপেক্ষা করে হোয়াইট হাউস কমপ্লেক্সে স্থাপন করা হয় স্টারলিংকের ইন্টারনেট সংযোগ।

এ বিষয় সম্পর্কে অবগত ৩ জন ব্যক্তির বরাত দিয়ে শনিবার (৭ জুন) যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট প্রতিবেদন প্রকাশ করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ ধনী ইলন মাস্কের মধ্যে দেখা দিয়েছে দ্বন্দ্ব। এতে অবসান হয়েছে এক সময়ের গভীর বন্ধুত্বের। এই প্রেক্ষাপটেই এবার সামনে এলো স্টারলিংকের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কিত চাঞ্চল্যকর এই তথ্য। 

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলা হয়েছে, হোয়াইট হাউসের যোগাযোগ বিশেষজ্ঞরা স্টারলিংক ইন্টারনেটের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। কিন্তু ইলন মাস্কের ব্যয় সঙ্কোচন বিভাগের (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি) কর্মকর্তা ও ট্রাম্প ঘনিষ্ঠরা হোয়াইট হাউস বিশেষজ্ঞদের এমন আপত্তি কানেই তোলেননি।

বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষা করেই হোয়াইট হাউস কমপ্লেক্সে স্থাপন করা হয় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক।

উল্লেখ্য, স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের একটি সহযোগী প্রতিষ্ঠান।

এ সম্পর্কে অবগত ৩ জন ব্যক্তির বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে যে, হ্যাকিং ও তথ্য ফাঁস রোধে হোয়াইট হাউসের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাকে এড়িয়ে স্টারলিংক স্যাটেলাইট সংযোগ স্থাপন করা হয়েছে।

সম্প্রতি ট্রাম্পের কর ও ব্যয় সম্পর্কিত বাজেট বিল নিয়ে মাস্কের সঙ্গে তৈরি হওয়া দূরত্ব গত বৃহস্পতিবার রুপ নেয় ব্যক্তিগত আক্রমণে। দুজনের পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকির পর শনিবার ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন, মাস্কের সাথে তাঁর সম্পর্ক শেষ হয়ে গেছে। ট্রাম্প-মাস্ক ভাতৃপ্রতিম সম্পর্কের অবসানের পর পরই প্রকাশ্যে এলো স্টারলিংক ইন্টারনেটের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে