logo
প্রবাসের খবর

৪০ শতাংশ কম খরচে হজে যেতে পারবেন কুয়েতিরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ নভেম্বর ২০২৪
Copied!
৪০ শতাংশ কম খরচে হজে যেতে পারবেন কুয়েতিরা

কুয়েতের নাগরিকরা আগামী বছর হজে ৪০ শতাংশ কম খরচে যেতে পারবেন বলে জানিয়েছে দেশটির সরকার। এরইমধ্যে কুয়েতের হজের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

কুয়েতের ধর্ম মন্ত্রণলায়ের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আগামী বছর ৪০ শতাংশ কম খরচে হজে যেতে পারবেন একজন কুয়েতি। এতে খরচ হবে ১৬ শ থেকে ১৭ শ দিনার।

কুয়েতের হজ ও ওমরাহ বিভাগের পরিচালক সাত্তাম আল মুজাইন জানান, রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মগুলো কেন্দ্রীভূত হওয়ায় প্রক্রিয়াটি সহজ হয়েছে এবং এতে খরচও কমে গেছে। লাইসেন্সপ্রাপ্ত হজ এজেন্সির মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি এবং আইন সংস্করণ হজযাত্রাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা পালন করেছে।

গত ৩ নভেম্বর থেকে কুয়েতে হজের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।

কুয়েত সরকার বলছে, ৩১শে ডিসেম্বরের আগে রেজিস্ট্রেশন বাতিল করলে আবেদনকারীরা সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। এরপরেও রেজিস্ট্রেশন বাতিল করা যাবে তবে যদি ওই স্থান পূরণ না হয় তাহলে অর্থ ফেরত দেওয়া হবে না।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৪ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৮ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে