logo
প্রবাসের খবর

সৌদিতে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত বাস সার্ভিস চালু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ ডিসেম্বর ২০২৪
Copied!
সৌদিতে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত বাস সার্ভিস চালু

সৌদি আরবে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত বাস সার্ভিস চালু করা হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়তে সৌদি সরকারের প্রচেষ্টার একটি অন্যতম মাইলফলক এই বাস সার্ভিস।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদির আল আহসা অঞ্চলের গভর্নর সৌদ বিন তালাল পরীক্ষামূলক বাস সার্ভিসটির উদ্বোধন করেন। এই বাস আল আহসা থেকে দাম্মাম পর্যন্ত প্রতিদিন ৩৫৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। বাসটির ৪৫ জন যাত্রী বহন করার সক্ষমতা রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কার্বন নিঃসরণ কমাতে অবদান রাখে এমন উদ্ভাবনকে সমর্থন এবং টেকসই পরিবহন ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রচেষ্টার অংশ এই বাস সার্ভিস।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব পরিবেশবান্ধব পরিবহন চালু করার বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। দেশটিতে সম্প্রতি প্রথমবারের ম ও হাইড্রোজেনচালিত ট্যাক্সি চালু হয়েছে।

গত বছর রিয়াদে হাইড্রোজেনচালিত ট্রেনও পরীক্ষামূলকভাবে চালানো হয়।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে