logo
প্রবাসের খবর

ভ্রমণ ভিসায় নতুন সুবিধা দিল নিউজিল্যান্ড

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ জানুয়ারি ২০২৫
Copied!
ভ্রমণ ভিসায় নতুন সুবিধা দিল নিউজিল্যান্ড

ভ্রমণ ভিসায় নিয়ম আরও সহজ করল নিউজিল্যান্ড। নতুন নিয়মের আওতায় দেশটিতে ভ্রমণকারী পর্যটকেরা যাতে ভ্রমণে থেকেও সহজে কাজ করতে পারেন, সেই সুবিধা রাখা হয়েছে। যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে কাজ করেন, তারা এই ভিসা নিয়মের সুবিধা পাবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নতুন নিয়ম অনুযায়ী পর্যটকেরা নিউজিল্যান্ডে ৯০ দিন পর্যন্ত অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য ‘দূরবর্তী কাজ’ (রিমোট ওয়ার্ক) করতে পারবেন। তবে এর বেশি সময় অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতায় পড়বেন।

নিউজিল্যান্ড সরকার সোমবার জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো, দেশটিতে ভ্রমণের জন্য ‘ডিজিটাল নোমাড’ বা ‘ডিজিটাল যাযাবরদের’ জন্য আরও আকর্ষণীয় করে তোলা। ডিজিটাল যাযাবর হলেন এমন ব্যক্তি, যারা ভ্রমণের মধ্য থেকেও অনলাইনে দূরবর্তী কাজ করেন।

এ নিয়ে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড এক বিবৃতিতে জানান, গতকাল সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। তিনি বলেন, ‘এই পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাঁদের অবস্থানের সময় বাড়াতে পারবেন। এটি দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থের জোগান দেবে।’

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিউজিল্যান্ড সরকারের এই পরিবর্তনটি সব ধরনের ভিসা, যেমন—পর্যটক ও দীর্ঘমেয়াদি ভিসায় পরিবার, সঙ্গী বা অভিভাবক আসা ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে শুধু বিদেশভিত্তিক দূরবর্তী কাজই অনুমোদিত হবে। যেসব ব্যক্তির কাজ নিউজিল্যান্ডে শারীরিক উপস্থিতিতে হয়, তাঁদের যথাযথ ভিসা নিতে হবে। তারা এর বাইরে থাকবেন।

তিনি ঘোষণার পর একটি সংবাদ সম্মেলনে বলেন, কতজন লোক সুযোগটি গ্রহণ করবে, সে সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না। তবে ডিজিটাল যাযাবর ভিসা বিদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নিউজিল্যান্ড এমন লোকদের টার্গেট করছে, যারা এখানে কাজ করার এবং ভ্রমণের সুযোগ চান।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে