বিডিজেন ডেস্ক

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ১৪৪৭ হিজরি সালের রমজান মাস আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) শেষ হবে। সেই অনুযায়ী ২০ মার্চ (শুক্রবার) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত এবং শাওয়াল মাস শুরু হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল ও ফতোয়া কাউন্সিল জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক মানমন্দিরের সঙ্গে পরামর্শ এবং চাঁদের অবস্থান ও দৃশ্যমানতা সংক্রান্ত গাণিতিক হিসাব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ ও ইমামেরা মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্যাতিত ভাই-বোনদের জন্য দোয়া ও সাহায্যের আহ্বান জানান।
তুরস্কও ঘোষণা করেছে, আগামী ২০ মার্চ শুক্রবার সেখানে ঈদুল ফিতর উদ্যাপিত হবে। তাদের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে সিঙ্গাপুরে ঈদুল ফিতর উদ্যাপিত হবে ২১ মার্চ (শনিবার)। সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই, তাই তারা শুক্রবারকে রমজানের ৩০তম দিন হিসেবে গণ্য করবে।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।