logo
প্রবাসের খবর

দুবাইয়ের গ্লোবাল ভিলেজের ‘মৌসুম ৩০’-এর উদ্বোধনের তারিখ ঘোষণা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০২৫
Copied!
দুবাইয়ের গ্লোবাল ভিলেজের ‘মৌসুম ৩০’-এর উদ্বোধনের তারিখ ঘোষণা
দুবাইয়ের গ্লোবাল ভিলেজ।। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাসিন্দা ও ভ্রমণকারীদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। জনপ্রিয় পারিবারিক গন্তব্য—গ্লোবাল ভিলেজ আগামী ১৫ অক্টোবর থেকে ‘মৌসুম ৩০’ শুরু করতে যাচ্ছে।

গ্লোবাল ভিলেজ এ মৌসুমে অতিথিদের স্বাগত জানাবে ২০২৬ সালের ১০ মে পর্যন্ত। ভিলেজের ২৯ মৌসুমে রেকর্ড ১ কোটি ৫ লাখ অতিথি ভ্রমণ করেছিলেন।

ঐতিহাসিক ৩০তম মৌসুমের পর্দা উন্মোচনের প্রস্তুতি হিসেবে গ্লোবাল ভিলেজ প্রতিশ্রুতি দিচ্ছে অনন্য অভিজ্ঞতা, আন্তর্জাতিক খাবার এবং বিশ্বমানের শপিংয়ের।

গ্লোবাল ভিলেজ ইতিমধ্যেই আমিরাতে একটি প্রধান মৌসুমি আকর্ষণে পরিণত হয়েছে। এখানে থাকবে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন, আন্তর্জাতিক খাবার, কেনাকাটা ও লাইভ শো।

সূত্র: থালিজ টাইমস

আরও দেখুন

হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় ইরানিদের

হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় ইরানিদের

আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি উপেক্ষা করেই রাজধানী তেহরানে খোলা আকাশের নিচে ঈদের নামাজে শামিল হন হাজার–হাজার নারী-পুরুষ।

২ দিন আগে

যুদ্ধের আতঙ্কে ইরানে উৎসবের রং ম্লান

যুদ্ধের আতঙ্কে ইরানে উৎসবের রং ম্লান

নওরোজের আগে গত ১৮ মার্চ রাতে ইরানিরা সাধারণত রাস্তায় নেমে অগ্নিকুণ্ড জ্বালিয়ে যে ঐতিহ্যবাহী উৎসব পালন করে, এবার তার কিছুই চোখে পড়েনি।

২ দিন আগে

মধ্যপ্রাচ্যে বিষণ্ন ঈদ

মধ্যপ্রাচ্যে বিষণ্ন ঈদ

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও বোমাবর্ষণের আতঙ্ক উৎসবের আমেজকে ফিকে করে দিয়েছে। দীর্ঘদিন ধরে নিরাপদ মনে করা এই দেশগুলো এখন তেহরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

৩ দিন আগে

অস্ট্রেলিয়া ও তুরস্কে ঈদ ২০ মার্চ, সিঙ্গাপুরে ২১ মার্চ

অস্ট্রেলিয়া ও তুরস্কে ঈদ ২০ মার্চ, সিঙ্গাপুরে ২১ মার্চ

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল ও ফতোয়া কাউন্সিল জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক মানমন্দিরের সঙ্গে পরামর্শ এবং চাঁদের অবস্থান ও দৃশ্যমানতা সংক্রান্ত গাণিতিক হিসাব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৫ দিন আগে