বিডিজেন ডেস্ক

গত এপ্রিল থেকে ছয় মাসের জন্য ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা ৫০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছিল সৌদি আরব সরকার। এই সুবিধা অক্টোবরের ১৮ তারিখের পর মিলবে না বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ রোববার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নির্দেশ অনুসারে এই উদ্যোগটি চালু করা হয়েছিল।
এর লক্ষ্য ছিল, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের দ্রুত জরিমানা নিষ্পত্তি করতে উৎসাহিত করা।সৌদি অর্থ মন্ত্রণালয় এবং ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্তৃপক্ষের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
ওই সময় সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইন লঙ্ঘনকারীরা নির্ধারিত সময়ের মধ্যে ৫০ শতাংশ কম জরিমানা দিতে পারবেন। তারা চাইলে একবারে সমস্ত জরিমানা দিতে পারবেন অথবা প্রতিটি জরিমানা পৃথকভাবে নিষ্পত্তি করতে পারবেন, যদি না তারা কোনো নিরাপত্তাসম্পর্কিত অপরাধ করেন।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসাধারণকে সন্দেহজনক লিঙ্ক, কল এবং জরিমানা প্রদান পরিষেবা প্রদানকারী ওয়েবসাইটগুলোর বিষয়ে সতর্ক থাকতে বলেছে। তাদেরকে শুধুমাত্র অফিসিয়াল মাধ্যমে অর্থপ্রদানের জন্য বলা হয়েছে।
এই ডিসকাউন্ট সময়ের পরে ঘটা যেকোনো আইন লঙ্ঘনের জন্য ফের ট্রাফিক আইনের ৭৫ ধারা বলবৎ করা হবে। ৭৫ ধারা অনুযায়ী, একবার আইন লঙ্ঘনের জন্য জরিমানা ২৫ শতাংশ হ্রাস করার সুযোগ দেওয়া হয়।তবে জরিমানা হওয়ার পর তা সময়মতো পরিশোধ না করা হলে সম্ভাব্য কারাদণ্ড ও আইনি পদক্ষেপের বিষয়ে সতর্ক করা হয়।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।