logo
প্রবাসের খবর

প্রবল বৃষ্টিতে মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ জানুয়ারি ২০২৫
Copied!
প্রবল বৃষ্টিতে মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের বেশ কয়েকটি শহরে মুষলধারে বৃষ্টি হয়েছে। আকস্মিক এ বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। বেশ কয়েকটি এলাকায় রেকর্ড বৃষ্টিপাত হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। অঞ্চলভেদে সতর্কতার মাত্রা ভিন্ন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) বলছে, আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। গত মঙ্গলবার দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে সৌদির আবহাওয়া কেন্দ্র।

নির্দেশনা অনুযায়ী, পশ্চিম সৌদি আরবের পবিত্র শহর মক্কা এবং মদিনার পাশাপাশি পূর্ব অঞ্চলের শহরগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। বৃষ্টি চলাকালীন করণীয় সম্পর্কেও সচেতন থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে ।

এ ছাড়া সৌদি আরবের দুর্যোগ সংক্রান্ত বিভিন্ন দপ্তর পৃথক প্রচার চালাচ্ছে। তারা নাগরিকদের সতর্ক থাকার এবং বিশেষ করে রেড অ্যালার্ট জারি করা এলাকাগুলোতে নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

সিভিল ডিফেন্স সার্ভিস বলছে, জনগণকে উপত্যকা, নিম্নভূমি এবং বৃষ্টির পানি জমা হতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারির পর দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থা নিজেদের প্রস্তুত রেখেছে। সৌদি প্রেস এজেন্সির তথ্য বলছে, রেড ক্রিসেন্ট যেকোনো সময় সহায়তা কার্যক্রম চালাবে বলে স্থানীয় প্রশাসনকে নিশ্চিত করেছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬