logo
প্রবাসের খবর

বিয়ে করলেই দ্রুত মিলবে এই ৫ দেশের নাগরিকত্ব

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ ডিসেম্বর ২০২৪
Copied!
বিয়ে করলেই দ্রুত মিলবে এই ৫ দেশের নাগরিকত্ব

বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ী হতে চান অনেকে। ইউরোপ কিংবা আমেরিকায় হলে তো কথাই নেই। এ ছাড়া উন্নত ও উন্নয়নশীল অনেক দেশেই স্থায়ীভাবে থেকে যেতে চান কেউ কেউ। কেননা অভিবাসী আইন দিন দিন কঠোর করছে দেশগুলো। এ কারণে বিভিন্ন দেশে থাকা কঠিন হয়ে পড়ছে।

এসব চিন্তা করে কোনো দেশের নাগরিকত্ব পেতে চান অনেক অভিবাসী। এ জন্য অবশ্য কিছু নিয়ম মেনে চলতে হবে। এর মধ্যে কয়েকটি দেশ এই নিয়ম বেশ সহজ করেছে। এসব দেশের কোনো নাগরিককে বিয়ে করলেই দ্রুত আপনি পেয়ে যেতে পারেন সেই দেশের নাগরিকত্ব।

এমন ৫টি দেশ নিয়ে জেনে নেওয়া যাক:

মেক্সিকো

উত্তর আমেরিকা মহাদেশের এই দেশের নাম শুনলেই প্রথমে ভেসে আসে যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসীর ঢল। অনেকেই মেক্সিকোতে নাগরিকত্ব নিয়ে পরে সেখান থেকে চলে যান আমেরিকাতে। তবে মেক্সিকোর নাগরিকত্ব পেতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয়।

মেক্সিকোর কোনো নাগরিককে বিয়ে করলে এই প্রক্রিয়া সহজ হয়ে থাকে। বিয়ে করার পর আপনি নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন। নাগরিকত্ব পেতে ২ বছর লাগতে পারে। এখানে আমলাতান্ত্রিক জটিলতা নেই বললেই চলে।

আর্জেন্টিনা

ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনা কিংবা লিওনেল মেসির নামেই অধিক পরিচিত দেশ আর্জেন্টিনা। ফুটবলের জন্য বিখ্যাত দক্ষিণ আমেরিকার এই দেশের নাগরিকত্ব পাওয়াও তেমন জটিল কোনো ব্যাপার নয়। এ জন্য আপনাকে বিয়ে করতে হবে দেশটির কোনো নাগরিককে।

বিয়ের পর নাগরিকত্ব পেতে ২ বছর লাগতে পারে। এখানেও আমলাতান্ত্রিক জটিলতা নেই বললেই চলে। বিয়ের পর কোথাও একসঙ্গে থাকছেন, এমন প্রমাণ না দেখালেও চলবে।

ডমিনিকান রিপাবলিক

ক্যারিবীয় অঞ্চলের দেশ ডমিনিকান রিপাবলিকেও আপনি চাইলে দ্রুত নাগরিকত্ব নিতে পারেন। এ জন্য আরও কম সময় লাগবে। এখানকার কোনো নাগরিককে বিয়ে করার পর দেশটির নাগরিক হতে আপনাকে মাত্র ৬ মাস অপেক্ষা করতে হবে। আর বেশি সময় লাগলে সর্বোচ্চ ১ বছরের মধ্যে পেয়ে যেতে পারেন নাগরিকত্ব।

ব্রাজিল

আর্জেন্টিনার মতো ব্রাজিলও বাংলাদেশের মানুষের কাছে বেশ পরিচিত নাম। দক্ষিণ আমেরিকার দেশটি ফুটবলার পেলের নামেই অনেকে চেনেন। এ ছাড়া সাম্বা নাচের জন্যও দেশটি বিখ্যাত। এ দেশের নাগরিকত্ব পেতে হলে আপনাকে দেশটির কোনো নাগরিককে বিয়ে করার পর মাত্র ১ বছর অপেক্ষা করতে হবে। এখানে তাদের ভাষা জানা থাকার কোনো শর্ত নেই।

পর্তুগাল

এমন যদি হয়, বিয়ে করলেই ইউরোপের কোনো দেশের নাগরিকত্ব মিলবে! হ্যাঁ, এমন সুযোগ দিচ্ছে ইউরোপের দেশ পর্তুগাল। দেশটির কোনো নাগরিককে বিয়ে করলে এরপর আপনাকে নাগরিকত্ব পেতে অপেক্ষা করতে হবে ৩ বছর। তবে এখানে কিছু শর্ত শিথিল করা হয়েছে। বিয়ের পর আপনাকে পর্তুগালে না থাকলেও চলবে।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে