বিডিজেন ডেস্ক

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, রোববার খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন প্রধান আবদুসাত্তার এসোয়েভের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের কাছে নৌকাটি ডুবে যায় এবং ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ১২ জনকে উদ্ধার করা হলেও অনেকে এখনো নিখোঁজ রয়েছে।
হতাহতদের বেশির ভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
আফ্রিকা থেকে কাজের সন্ধানে উপসাগরীয় দেশগুলোতে যেতে অভিবাসীদের জন্য ইয়েমেন গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়। আইওএম জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে বহু অভিবাসী নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খানফার জেলায় ৫৪ জন অভিবাসীর মরদেহ উপকূলে পাওয়া গেছে এবং আরও ১৪টি মরদেহ জিনজিবারের একটি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।