বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জয়নাল আবেদীন নামে এক প্রবাসী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
খবর ঢাকা পোস্টের।
স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ের রাস আল খোর এলাকার আল জারুনি মোটর গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জয়নাল গ্যারেজে কাজ করা অবস্থায় অসতর্কতার কারণে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জয়নাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২নম্বর ওয়ার্ডের সুজানগরের জসিম উদ্দিনের ছেলে। তার বয়স ২৯ বছর।
চার বছর আগে জয়নাল দুবাইয়ে পাড়ি জমান। দেড় মাস আগে বাংলাদেশে এসেছিলেন। দেশ থেকে ফিরে কাজে যোগ দিয়েছিলেন। এরমধ্যেই ঘটে গেল মর্মান্তিক এ ঘটনা। দেশে তার স্ত্রী, ৬ বছরের মেয়ে ও ৩ বছরের ছেলে রয়েছে।
তার মরদেহ বর্তমানে দুবাইয়ের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি তদন্ত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।
সূত্র: ঢাকা পোস্ট

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।