logo
প্রবাসের খবর

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ নভেম্বর ২০২৫
Copied!
টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

কানাডার টরন্টোয় বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন ‘মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের নতুন নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অভিষেক অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীর ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের পর সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

Moulvibazar District Association, Toronto 2

স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন স্কারবরো সাউথ ওয়েস্টের কাউন্সিলর পার্থি কান্ডাবেল, লিবারেল পার্টির অন্টারিও প্রভিন্সের ভাইস চেয়ার আহসানুল হাফিজ, কনজারভেটিভ পার্টির আ স ম নুরুল্লাহ তরুণ, সাংবাদিক শওগাত আলী সাগর, ব্যারিস্টার আরিফ হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী রনি, ইউনাইটেড জালালাবাদ অ্যাসোসিয়েশনের খসরুজ্জামান চৌধুরী দুলু, অ্যাকাউন্টেট সারওয়ার চৌধুরী ও ব‍্যরিষ্টার ওয়াসিম আহমেদ। এ ছাড়াও, বৃহত্তর সিলেটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশ নেন।

Moulvibazar District Association, Toronto 3

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৈয়দ মাহবুব, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস চৌধুরী ও আহ্বায়ক তাহমিনা চৌধুরী বক্তব্য দেন।

সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুমাইয়া রিদি, ফারহানা চৌধুরী লিমা, এ জে মাসুদ ও শামীম চৌধুরী। নৃত্য পরিবেশন করেন বিপ্লব কর পরিচালিত নৃত্যকলা কেন্দ্রের শিল্পীবৃন্দ।

সাামগ্রিক অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে ছিলেন আহ্বায়ক তাহমিনা চৌধুরী ,সদস‍্য সচিব সুহেলুজ্জামান খান।

সংগঠনের অভিষেক উপলক্ষে ‘চায়ের দেশ’ নামে একটি স্মরণিক প্রকাশ করা হয়। সামগ্রিক অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন টরন্টোর জনপ্রিয় আবৃত্তি শিল্পী ও উপস্থাপিকা ফারহানা আহমেদ। বিজ্ঞপ্তি।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে