বিডিজেন ডেস্ক

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান ৪ দিনের লড়াই শেষে শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে আবার গোলাগুলির শব্দ শোনা যায়। এরপরই ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।
খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সরকারি কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, লড়াইয়ের কেন্দ্রস্থল জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাবর্ষণ এবং ড্রোন হামলা হতে দেখা গেছে। রাতের আঁধারে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে সক্রিয় হতে দেখা যায়। এর পরই বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীকে এর যেকোনো পুনরাবৃত্তি 'কঠোরভাবে মোকাবিলা' করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, 'আমরা পাকিস্তানকে যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে এবং পরিস্থিতিকে গুরুত্ব ও দায়িত্বের সঙ্গে দেখার আহ্বান জানাই।
জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশটি যুদ্ধবিরতির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং গোলাগুলির জন্য ভারতকে দায়ী করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, 'আমাদের বাহিনী দায়িত্ব এবং সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।'
গত সপ্তাহে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা করে ভারত। এর পরই দেশ ২টির মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যায়। ৪ দিন সংঘাতের পর গতকাল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ।
গতকাল দিনের শুরুতে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের পারমাণবিক অস্ত্র তদারকি করা শীর্ষ সংস্থার বৈঠক করবে বলে জানানোর পর সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। পরে অবশ্য দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, এমন কোনো বৈঠক নির্ধারিত ছিল না। এর আগে দুই দেশ রাতে একে অপরের সামরিক ঘাঁটিতে হামলা চালায়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে জানান, 'পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।' তিনি আরও বলেন, 'পাকিস্তান তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে সবসময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য চেষ্টা করেছে!'
ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এর আগে সংক্ষিপ্ত ঘোষণায় জানিয়ে দেন যে দুই দেশের সামরিক অভিযানের প্রধানেরা একে অপরের সঙ্গে কথা বলেছেন এবং ভারতীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় সাড়ে ৫টা) থেকে সকল প্রকার লড়াই বন্ধ করতে সম্মত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতের আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাণ্ডজ্ঞান ও বুদ্ধিমত্তা ব্যবহার করার জন্য উভয় দেশকে অভিনন্দন।'

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।
শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।