logo
প্রবাসের খবর

আবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী গওহর খান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ এপ্রিল ২০২৫
Copied!
আবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী গওহর খান
গওহর খান। ফেসুবক থেকে

আবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী গওহর খান। বাবা হচ্ছেন কোরিওগ্রাফার জায়েদ দরবার। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গওহর।

স্বামী জায়েদের সঙ্গে একটি নাচের রিল ভিডিও পোস্ট করে গওহর লেখেন, ‘বিসমিল্লাহ! আপনাদের দোয়া ও ভালোবাসা প্রয়োজন (লাভ ইমোজি)। ভালোবাসা ছড়িয়ে দিন।’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘ক্রেজিবয়েজ ২।’

এ মুহূর্তে গওহরের প্রথম সন্তানের বয়স এখনো ২ বছর হয়নি। ২০২৩ সালের ১০ মে প্রথম সন্তানের মা হয়েছিলেন অভিনেত্রী ও মডেল গওহর। আগামী ১০ মে ২ বছরে পা রাখবে গওহর-জায়েদের ছেলে জেহান। আর এরই মধ্যে দ্বিতীয়বার মাতৃত্বের কথা ঘোষণা দিলেন ‘বিগ বস সিজন ৭’-এর বিজয়ী।

২০২০ সালে কোভিডের সময় শুরু গওহর ও জায়েদের প্রেমকাহিনি। মুখে মাস্ক লাগানো গওহরকে মুদিখানার জিনিস কিনতে দেখেই প্রেমে পড়েছিলেন সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে।

জায়েদ ও গওহর। ইনস্টাগ্রাম থেকে
জায়েদ ও গওহর। ইনস্টাগ্রাম থেকে

বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। তবে বয়সের ফারাক বাধা হয়ে দাঁড়ায়নি এই প্রেমকাহিনিতে। করোনার লকডাউন একটু শিথিল হতেই ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে সারেন এই জুটি। মাত্র ৫ মাসের সম্পর্কেই জায়েদকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন গওহর।

ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক কাটিয়ে ফেলেছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি—সব ক্ষেত্রেই কাজ করেছেন। অভিনেত্রীর প্রেম নিয়েও কম চর্চা হয়নি একটা সময়। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। পরবর্তী সময়ে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে গওহরের প্রেমও অজানা ছিল না। তবে পরিণতি পায়নি সেসব সম্পর্ক। শেষমেশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর খান।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে