logo
প্রবাসের খবর

শীতে জবুথবু সৌদি, তাপমাত্রা নামল মাইনাস ২ ডিগ্রিতে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
শীতে জবুথবু সৌদি, তাপমাত্রা নামল মাইনাস ২ ডিগ্রিতে
সৌদি আরবে শীতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি: সংগৃহীত

সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চলের তুরাইফ অঞ্চলে দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওই অঞ্চলটির তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, পুরো রাজ্যজুড়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, উত্তরাঞ্চলে বরফ জমার সম্ভাবনা রয়েছে এবং তীব্র ঠান্ডা আবহাওয়া দীর্ঘস্থায়ী হতে পারে।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, তুরাইফে একটি শক্তিশালী ঠান্ডা বায়ুমণ্ডলীয় প্রবাহ সক্রিয় রয়েছে। এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে যেতে পারে। শূন্য থেকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এই তাপমাত্রা।

সৌদি আরবে এমন তীব্র ঠান্ডা সাধারণত বিরল। যেসব অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেসব এলাকার বাসিন্দাদের প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, দেশের সবচেয়ে বড় পূর্ব প্রদেশের দক্ষিণ অংশে ঘন কুয়াশার কারণে ভোরের দিকে দৃশ্যমানতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে