logo
প্রবাসের খবর

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি তথ্য বিনিময় সভা

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৬ অক্টোবর ২০২৫
Copied!
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি তথ্য বিনিময় সভা

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায রাজ্যপ্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য বিনিময় সভা।

আজ রোববার (২৬ অক্টোবর) টারনাইটের ৬ কঙ্গো ড্রাইভে এ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সভায় ছিল প্রবাসী বাংলাদেশিদের উৎসাহী অংশগ্রহণ।

তথ্য বিনিময় সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের গুরুত্ব তুলে ধরেন।

সভায় জানানো হয়, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরাও এখন ভোটার তালিকাভুক্ত হয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন— যা প্রবাসী সমাজের জন্য এক ঐতিহাসিক সুযোগ।

Information exchange meeting in Victoria 2

তথ্য বিনিময় পর্বে আলোচিত হয় ভোটার নিবন্ধনের যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের আবেদন ও সংশোধন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, অনলাইন আবেদন পদ্ধতি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্ধারিত সময়সীমা সংক্রান্ত বিষয়গুলো।

উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশনের কোনো আনুষ্ঠানিক সহায়তা ছাড়াই এই সভা সম্পূর্ণভাবে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ ও অংশগ্রহণে আয়োজিত হয়। এতে কমিউনিটির পারস্পরিক সহযোগিতা ও গণতান্ত্রিক চেতনাকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আয়োজকদের মতে, এই ধরনের স্বতঃস্ফূর্ত উদ্যোগ প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নাগরিক দায়বদ্ধতা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে।

কমিউনিটির সদস্যরা বলেন, প্রবাসে থেকেও দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হওয়ায় তারা গর্বিত ও অনুপ্রাণিত বোধ করছেন।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে