logo
প্রবাসের খবর

নিওম প্রকল্পে ২১ হাজার শ্রমিকের মৃত্যু, রয়েছে বাংলাদেশিও

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ নভেম্বর ২০২৪
Copied!
নিওম প্রকল্পে ২১ হাজার শ্রমিকের মৃত্যু, রয়েছে বাংলাদেশিও

সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল এবং জাকজমকপূর্ণ মেগা প্রজেক্ট হচ্ছে সৌদি আরবের ফিউচারিস্টিক নিওম (দ্য লাইন) শহর প্রজেক্ট। এই প্রকল্পে এখন পর্যন্ত ২১ হাজার শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকেরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সম্প্রচারমাধ্যম আইটিভির বরাত দিয়ে মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আট বছরে নিওম প্রকল্পে কাজ করতে গিয়ে ২১ হাজার শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতিদিন গড়ে ৮ জন করে শ্রমিকের মৃত্য়ু হচ্ছে। এ পরিস্থিতিতে নিওম প্রকল্পের শ্রমিক অধিকার ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

সূত্র জানায়, নিওম প্রকল্পে শ্রমিকদের দীর্ঘ সময় ধরে কাজ করানো হয়। সেইসঙ্গে মজুরি চুরি এবং ঘন ঘন মানবাধিকার লঙ্ঘনও অন্তর্ভুক্ত থাকে। এসব শ্রমিকদের সঙ্গে আটকা পড়া ক্রীতদাস এবং ভিক্ষুকের মতো আচরণ করা হয়।

আইটিভির প্রামাণ্যচিত্রে দেখানো হয়, রাজু বিশ্বকর্মা নামে এক নেপালের শ্রমিক পরিবার ও আত্মীয় স্বজনদের ফোন করে বলছেন, তাকে সৌদি থেকে নিতে হলে তার পাঁচ মাসের বেতনের সমান অর্থ নিওম কর্তৃপক্ষকে দিতে হবে। এর কয়েক দিন পরই মারা যান রাজু।

এদিকে এ অভিযোগ অস্বীকার করেছে সৌদি সরকার। সৌদির ন্যাশনাল কাউন্সিল ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এসব তথ্যকে ভুল হিসেবে আখ্যায়িত করেছে। সংস্থাটি বলছে, এসব তথ্য ভিত্তিহীন ।

সম্প্রতি নিওম প্রকল্পের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আইমান আল মুদাইফারের নাম ঘোষণা করেছে সৌদি সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড জানায়, নাদমি আল নাসর ২০১৮ সাল থেকে নিওম প্রকল্পের সিইওর দায়িত্ব পালন করছেন। তাঁর পরিবর্তে এখন এ দায়িত্ব পালন করবেন আইমান আল মুদাইফার।

সৌদি আরবের নিওম শহরের মালিকানা থাকছে রাষ্ট্রীয় সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের কাছে। এই সংস্থাটিই এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পে বিনিয়োগ করছে।

সৌদি আরবের উত্তর-পশ্চিমে অবস্থিত নিওম দেশটির বিস্তৃত অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার মধ্যে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। এ শহর তৈরিতে ব্যয় হচ্ছে ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ। তবে শহরটির নির্মাণ উদ্যোগের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। কারণ তেলের দাম হ্রাস এবং ওয়ার্ল্ড এক্সপো ২০৩০, বিশ্বকাপ ২০৩৪-এর আয়োজনের জন্য অন্যখাতে বরাদ্দ দেওয়ায় সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড নিওমের জন্য অর্থ বরাদ্দে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

এরইমধ্যে সৌদির নিওম শহরের প্রথম রিসোর্ট সিন্দালাহর যাত্রা শুরু হয়েছে। সিন্দালাহ রিসোর্টটি হলো লোহিত সাগরে অবস্থিত একটি রিসোর্ট দ্বীপ। যেখানে দর্শনার্থীদের জন্য থাকছে বিলাসবহুল রেস্তোরাঁ ও হোটেলসহ নানা রকম সুবিধা।

আধুনিক শহর নিওম ১৭০ কিলোমিটার দীর্ঘ এবং মাত্র ২০০ মিটার চওড়া হবে। এতে কোনো গাড়ি থাকবে না। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির মাত্র ২.৪ কিলোমিটার কাজ সম্পন্ন হবে।

নিওম ছাড়া আরও ১৩টি বেশ বড় আকারের নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব সরকার। ট্রিলিয়ন ডলারের এসব প্রকল্পকে ‘গিগা প্রজেক্ট’ বলা হচ্ছে। এর আওতায় রাজধানী রিয়াদের উপকণ্ঠে একটি বিনোদন শহর এবং লোহিত সাগরের পাশে কয়েকটি বিলাসবহুল দ্বীপসহ বিভিন্ন পর্যটক ও বিনোদনকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

১২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ দিন আগে