logo
প্রবাসের খবর

হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি
আগামী বছরও পবিত্র হজের সময় প্রচণ্ড গরম থাকবে। এ জন্য বয়স্ক ও শিশুদের হজে না যাওয়ার অনুরোধ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ

২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আজ রোববার এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষাই এই সিদ্ধান্তের লক্ষ্য। শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজযাত্রার সময় তাদের যেকোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সৌদির সরকার বলেছে, যারা এর আগে হজ করেননি চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। এরইমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে।

হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে।

তথ্যসূত্র: গালফ নিউজ

আরও দেখুন

হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় ইরানিদের

হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় ইরানিদের

আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি উপেক্ষা করেই রাজধানী তেহরানে খোলা আকাশের নিচে ঈদের নামাজে শামিল হন হাজার–হাজার নারী-পুরুষ।

২ দিন আগে

যুদ্ধের আতঙ্কে ইরানে উৎসবের রং ম্লান

যুদ্ধের আতঙ্কে ইরানে উৎসবের রং ম্লান

নওরোজের আগে গত ১৮ মার্চ রাতে ইরানিরা সাধারণত রাস্তায় নেমে অগ্নিকুণ্ড জ্বালিয়ে যে ঐতিহ্যবাহী উৎসব পালন করে, এবার তার কিছুই চোখে পড়েনি।

২ দিন আগে

মধ্যপ্রাচ্যে বিষণ্ন ঈদ

মধ্যপ্রাচ্যে বিষণ্ন ঈদ

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও বোমাবর্ষণের আতঙ্ক উৎসবের আমেজকে ফিকে করে দিয়েছে। দীর্ঘদিন ধরে নিরাপদ মনে করা এই দেশগুলো এখন তেহরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

৩ দিন আগে

অস্ট্রেলিয়া ও তুরস্কে ঈদ ২০ মার্চ, সিঙ্গাপুরে ২১ মার্চ

অস্ট্রেলিয়া ও তুরস্কে ঈদ ২০ মার্চ, সিঙ্গাপুরে ২১ মার্চ

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল ও ফতোয়া কাউন্সিল জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক মানমন্দিরের সঙ্গে পরামর্শ এবং চাঁদের অবস্থান ও দৃশ্যমানতা সংক্রান্ত গাণিতিক হিসাব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪ দিন আগে