logo
প্রবাসের খবর

দুবাইয়ে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন

মাহবুব সরকার, আবুধাবি থেকে০৮ সেপ্টেম্বর ২০২৫
Copied!
দুবাইয়ে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সংগঠনটির উদ্যোগে দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সদস্য ও মাহফিল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাসান উদ্দিন।

যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের মূখপাত্র এম শাহেদ সরওয়ার ও সিনিয়র সদস্য কাজী মোহাম্মদ সোহেল।

প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন অন্যতম সিনিয়র সদস্য ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ মাওলানা মুহাম্মদ ফজলুল আজীম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অন্যতম সিনিয়র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ ফরিদ এবং হাফেজ মোহাম্মদ ফারুক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন মোহাম্মদ তামিম আল মারুফ। হামদ ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন মোহাম্মদ হিশাম আল মারুফ।

Discussion and Milad 2 in Dubai

অন্য অতিথিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য যথাক্রমে হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ, মুজিব উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল হুদা, ওয়াজের নিজাম চৌধুরী, ঈসা চৌধুরী, পরিচলনা পরিষদের সদস্য শাহ আমান, জাহেদুল ইসলাম, মোজাহেরুল হক, আলতাফ উদ্দিন জনি, আব্বাস উদ্দিন, নুরউদ্দিন খান বাবর, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ মান্না (মানু), মোহাম্মদ সাহেদ, শাহজাহান চৌধুরী, ইমন খান, ফোরকান উদ্দিন চৌধুরী, মহসিন আলী খোকন, সাগর চৌধুরী এবং পরিষদের সদস্য, সেলিম উল্ল্যাহ, নুরুল আলম, মোহাম্মদ মাহাবু, ইব্রাহীম খলিল, আনিসুর রহমান, আলাউদ্দিন, সোহেল চৌধুরী, মিনার উদ্দিন, শফি প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাহেলিয়াতের ঘোর অমানিশাকালে আরব ভুখণ্ডসহ তৎকালীন পুরো জগৎ যখন প্রায় ধ্বংসের দারপ্রান্তে তখন মানবতাকে রক্ষা করার জন্য, মানুষের মাঝে প্রীতিবন্ধন গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞায়, বিবাদমান সম্প্রদায়গুলোর মাঝে সখ্যতা ও সম্প্রীতিভাব গড়ে তোলার জন্য জগতের মানুষদের একত্ববাদ তথা সিরাতে মুস্তাকিমের পথ দেখানোর জন্যই প্রিয় নবী হজরত রাসুলে আকরাম (সা.)–এর শুভ আগমন ঘটে। তিনি ছিলেন সত্যিকারের একজন মানবপ্রেমী, প্রীতি ও সম্প্রীতির সেরা আদর্শ মহামানব। বিশ্বনবী হজরত মুহাম্মদ মোস্তফা (সা.) শৈশবের গন্ডিতে সর্বসাধারণের কাছে ‘আল-আমিন’ পরিচয়ে পরিচিত ও সমাদৃত ছিলেন।

হাফেজ মোহাম্মদ সাইফুল আলমের পরিচালনায় মিলাদ শেষে বহির্বিশ্বে নদিমপুরের সকল প্রবাসী এবং গ্রামের সর্বস্তরের সকলের সার্বিক মঙ্গলময় জীবন কামনা করে বিশেষ মোনাজাত করেন আলহাজ মাওলানা মুহাম্মদ ফজলুল আজিম।

ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন অনুষ্ঠান বাস্তবায়নে সংগঠনের কুয়েত, সৌদি আরব, ওমান, কাতার ও বাহরাইন শাখার অনেক সদস্যরাও বিভিন্নভাবে সহযোগিতা করেন।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে