logo
প্রবাসের খবর

কানাডায় নতুন ইমিগ্রেশন পরিকল্পনা: অস্থায়ী বাসিন্দাদের জন্য স্থায়ী হওয়ার সুযোগ

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে০৬ নভেম্বর ২০২৫
Copied!
কানাডায় নতুন ইমিগ্রেশন পরিকল্পনা: অস্থায়ী বাসিন্দাদের জন্য স্থায়ী হওয়ার সুযোগ
মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

কানাডা সরকার ২০২৬ ও ২০২৭ সালে সর্বোচ্চ ৩৩ হাজার অস্থায়ী ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীকে স্থায়ী নাগরিকত্ব (পিআর) দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। বিষয়টি ২০২৫ সালের ফেডারেল বাজেটে উল্লেখ করা হয়েছে, যা প্রধানমন্ত্রী মার্ক কার্নি নেতৃত্বাধীন লিবারেল সংখ্যালঘু সরকার ৪ নভেম্বর পার্লামেন্টে উপস্থাপন করেছে।

এই নতুন উদ্যোগের মাধ্যমে কানাডার অর্থনীতি ও শ্রমবাজারের দীর্ঘমেয়াদি ঘাটতি পূরণের পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।

অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা নিয়ন্ত্রণে নতুন লক্ষ্য

২০২৬ সালে অস্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার জন—যা ২০২৫ সালের ৬ লাখ ৭৩ হাজার ৬৫০ জনের তুলনায় প্রায় ৪৩ শতাংশ কম।

এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে ১ লাখ ৫৫ হাজার করা হয়েছে। একইভাবে অস্থায়ী বিদেশি শ্রমিকদের লক্ষ্যও ৩৭ শতাংশ হ্রাস করে ২ লাখ ৩০ হাজার নির্ধারণ করা হয়েছে।

স্থায়ী বাসিন্দা সংখ্যা অপরিবর্তিত

২০২৬ সালের জন্য কানাডার মোট স্থায়ী বাসিন্দা গ্রহণের সংখ্যা ৩ লাখ ৮০ হাজার জনই থাকছে, যার মধ্যে ৬৪ শতাংশ আসবে অর্থনৈতিক ইমিগ্রেশন বিভাগে। অর্থনৈতিক শ্রেণিতে ২ লাখ ৩৯ হাজার ৮০০ জন, পারিবারিক পুনর্মিলনে ৮৪ হাজার এবং শরণার্থী ও মানবিক ক্যাটাগরিতে ৫৬ হাজার ২০০ জনকে স্থায়ী করা হবে।

গ্রামীণ অঞ্চল ও বিশেষ খাতে অগ্রাধিকার

সরকার বলেছে, এই পরিকল্পনায় বিশেষভাবে অগ্রাধিকার পাবে কানাডার গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলগুলো, যেগুলো শ্রম ঘাটতি ও শুল্কবিধি পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

টিএফডব্লিউপি ও আইএমপি–এ পরিবর্তন আসছে

প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত সেপ্টেম্বরে বলেছিলৈন, ‘টেমপোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামকে (টিএফডব্লিউপি) এমনভাবে পুনর্গঠন করতে হবে, যাতে তা নির্দিষ্ট সেক্টর ও অঞ্চলের প্রকৃত শ্রম চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।’

২০২৫ সালের বাজেটে আলাদা করে সংখ্যা না দিলেও ধারণা করা হচ্ছে, ইন্টারন্যাশনাল মবিলিটি প্রোগ্রামের (আইএমপি) আওতায় বেশি ওয়ার্ক পারমিট ইস্যু হবে।

অস্থায়ী সংখ্যা কমলেও বাস্তবে বড় পরিবর্তন নয়

সরকার বলছে, অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানো মানে তাদের প্রবেশ হঠাৎ বন্ধ করা নয়। ২০২৫ সালেই সংখ্যা অনুযায়ী ভর্তি অনেক পিছিয়ে রয়েছে—জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কেবল ৪২ শতাংশ অস্থায়ী বিদেশি কর্মী ও ২৯ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় এসেছে।

বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা কানাডায় দীর্ঘমেয়াদি ইমিগ্রেশন ভারসাম্য পুনঃস্থাপন এবং অভ্যন্তরীণ শ্রমবাজারে স্থিতিশীলতা আনার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হতে পারে।

আরও দেখুন

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ১৯ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ১৯ বাংলাদেশি আটক

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, সোমবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অভিযানে ২০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের সম্প্রতি কেলান্তানের একটি অবৈধ প্রবেশপথ দিয়ে মালয়েশিয়ায় আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

১ দিন আগে

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব

মন্ত্রণালয়ের মুখপাত্র গাসান আল-নুয়াইমি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওমরাহ খাতের নির্ভরযোগ্যতা বাড়ানো ও হাজিদের অধিকার সুরক্ষায় পর্যবেক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

৩ দিন আগে

আমেরিকা ইরানে হামলা চালালে ‘আঞ্চলিক যুদ্ধের’ হুঁশিয়ারি খামেনির

আমেরিকা ইরানে হামলা চালালে ‘আঞ্চলিক যুদ্ধের’ হুঁশিয়ারি খামেনির

খামেনি আরও বলেন, ‘আমরা কোনো যুদ্ধ শুরু করতে চাই না এবং কোনো দেশে আক্রমণের ইচ্ছাও আমাদের নেই। তবে যদি কেউ ইরানি জাতির ওপর হামলা চালায় কিংবা হয়রানি করার চেষ্টা করে, তবে তাদের ওপর পাল্টা কঠোর আঘাত হানা হবে।

৩ দিন আগে

আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে আমেরিকাজুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে আমেরিকাজুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বিক্ষোভ শুধু মিনেসোটায় সীমিত থাকেনি। গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৬টি অঙ্গরাজ্যে প্রায় ২৫০টি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বড় শহরগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন।

৫ দিন আগে