logo
প্রবাসের খবর

সৌদিতে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ অক্টোবর ২০২৪
Copied!
সৌদিতে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবের রাজধানী রিয়াদে বজ্রপাত। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদির আবহাওয়া বিভাগ ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি জানায়, সৌদির বেশিরভাগ অঞ্চলে আজ মঙ্গলবার থেকে উল্লেখযোগ্য বৃষ্টিপাত শুরু হতে পারে। এটি আগামী শনিবার পর্যন্ত চলতে পারে। বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে। বিশেষ করে জেদ্দা শহরসহ মক্কা ও মদিনা অঞ্চলের কিছু অংশে ভারী বর্ষণ হতে পারে।

সৌদির আবহাওয়া বিভাগের মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, আবহাওয়া পরিস্থিতি নিয়ে ২৪ ঘণ্টা পর পর আপডেট তথ্য জানানো হবে।

সৌদি আবহাওয়া বিভাগের এই কর্মকর্তা জনসাধারণকে আবহাওয়া নিয়ে সরকারি সবশেষ বার্তা অনুসরণ করার আহ্বান জানান।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬