logo
প্রবাসের খবর

‘স্পন্সর’ শব্দের ব্যবহার নিষিদ্ধ করল সৌদি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ জানুয়ারি ২০২৫
Copied!
‘স্পন্সর’ শব্দের ব্যবহার নিষিদ্ধ করল সৌদি
প্রতীকী ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি উভয় সংস্থাকে 'স্পনসর' শব্দটি ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়। এর পরিবর্তে সমস্ত সরকারি নথিতে 'নিয়োগকর্তা' ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

সৌদি সরকার জানায়, দেশটির শ্রম আইনের ২ নং অনুচ্ছেদ অনুসারে, 'নিয়োগকর্তা' শব্দটি ওই ব্যক্তিকে বোঝায় যিনি মজুরির বিনিময়ে এক বা একাধিক শ্রমিককে নিয়োগ করেন।

এই নির্দেশনাটি একটি চিঠির সৌদি চেম্বার ফেডারেশনের কাছে পাঠায় সরকার। পরে এটি বিজ্ঞপ্তি আকারে জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে শ্রমিক কারা সে বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। শ্রমিকের সংজ্ঞায় বলা হয়, পুরুষ বা নারী যেকোনো ব্যক্তি যিনি মজুরির বিনিময়ে নিয়োগকর্তার সুবিধার জন্য তার তত্ত্বাবধানে কাজ করেন তিনি শ্রমিক।

২০২১ সালে শ্রম অধিকার বাড়াতে সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট নামে একটি উদ্যোগ গ্রহণ করে। উদ্যোগটি চালু হওয়ার পর থেকে কর্মীদের সঙ্গে নিয়োগ কর্তার বিরোধ ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। এর মাধ্যমে ১০ লাখ শ্রমিক উপকৃত হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬