বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া তাপমাত্রাও এত বেশি থাকবে না। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) আজ রোববার জানিয়েছে, দিনভর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এনসিএমের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, আজ ভোরে বু হাসার পশ্চিমে, ইয়াও আল নাধরাহের পশ্চিমে, আল ধফরা অঞ্চলের পাশাপাশি আবুধাবির কার্নাইন ও দিয়না দ্বীপে বৃষ্টিপাত হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বেশ কিছু এলাকায়, বিশেষ করে পশ্চিমাঞ্চল ও দ্বীপপুঞ্জে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকবে। দেশের পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
এতে বলা হয়, অভ্যন্তরীণ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে, অন্যদিকে উপকূলীয় অঞ্চল ও দ্বীপপুঞ্জগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পাহাড়ি অঞ্চলগুলোতে তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।
রাত যত ঘনিয়ে আসবে আর্দ্রতার মাত্রা তত বাড়বে, বিশেষ করে কিছু অভ্যন্তরীণ এলাকায়। ফলে সোমবার সকাল নাগাদ কুয়াশা বা কুয়াশা তৈরির সম্ভাবনা বৃদ্ধি পাবে। বিকেল নাগাদ হালকা থেকে মাঝারি বাতাস থাকবে, যার ফলে পশ্চিমাঞ্চলে ধুলোবালি বইতে পারে।
বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত হবে, দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিমে ৪০ কিলোমিটার/ঘণ্টা পর্যন্ত দমকা হাওয়া বইবে।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।