logo
প্রবাসের খবর

নিষেধাজ্ঞা তুলে নিলে পারমাণবিক চুক্তি সম্ভব: ইরান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ মে ২০২৫
Copied!
নিষেধাজ্ঞা তুলে নিলে পারমাণবিক চুক্তি সম্ভব: ইরান
আলী শামখানি। ফাইল ছবি: এএফপি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি গতকাল বুধবার (১৪ মে) বলেছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তেহরান তার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে কড়া বিধিনিষেধ মেনে নিতে পারে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী শামখানি বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে রাজি হতে পারে। পাশাপাশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বন্ধ করতে এবং পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরে ইরান রাজি হবে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শামখানি ‘হ্যাঁ’ জানিয়ে বলেন, যদি নিষেধাজ্ঞাগুলো ‘তাৎক্ষণিকভাবে’ তুলে নেওয়া হয়।

শামখানি এমন সময় এ মন্তব্য করলেন, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক ইস্যুতে চতুর্থ দফায় বৈঠক হয়েছে। গত রোববার এ বৈঠক হয়। গত মাসে দেশ দুটির মধ্যে এ ইস্যুতে আলোচনা শুরু হয়েছে।

ইরান ও পশ্চিমা কয়েকটি দেশের মধ্যে ২০১৫ সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে বেরিয়ে আসে। এর এক বছর পর ইরানও চুক্তির বাধ্যবাধকতা থেকে ক্রমেই সরে আসে। এরপর এবারই প্রথম দুই দেশের মধ্যে পারমাণবিক ইস্যুতে সবচেয়ে বেশি আলাপ-আলোচনা হলো।

২০১৫ সালের চুক্তিতে ইরানকে ৩ দশমিক ৬৭ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। বর্তমানে দেশটি ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৯০ শতাংশ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহে বলেন, ইরানই একমাত্র দেশ, যে পারমাণবিক অস্ত্র না থাকা সত্ত্বেও এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। তবে তেহরান শুরু থেকেই বলে আসছে, তারা শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে।

এদিকে আলাপ-আলোচনার মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি ও তেল খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। সর্বশেষ গত সোমবার আরেকটি নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে