logo
প্রবাসের খবর

কুয়েতে বহুজাতিক কোম্পানিগুলোকে দিতে হবে ১৫ শতাংশ কর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ ডিসেম্বর ২০২৪
Copied!
কুয়েতে বহুজাতিক কোম্পানিগুলোকে দিতে হবে ১৫ শতাংশ কর

কুয়েতে বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ১৫ শতাংশ কর আরোপের খসড়া আইন অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। গতকাল মঙ্গলবার কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল আহমদ আল সাবাহর সভাপতিত্বে বায়ান প্রাসাদে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে এই খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

কুয়েত সরকারের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, বৈশ্বিক করের মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই আইনের লক্ষ্য হলো কর ফাঁকি রোধ করা। পাশাপাশি অন্যান্য দেশে রাজস্ব যাতে না চলে যায় সেই ব্যবস্থা করা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আগামী ১ জানুয়ারি থেকে এই আইনটি কার্যকর হবে। কুয়েতের মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী শেরিদা আল মুশারজি বৈঠকের পরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কর সংস্থা অ্যান্ডারসনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অনুরাগ চতুর্বেদী বলেন, এই কর কর্মসংস্থানকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে প্রবাসীদের যদিও এটি কুয়েতের সরকারি রাজস্বকে বৈচিত্র্যময় করে তুলবে।

মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরই বেশি অভিবাসী।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬