logo
প্রবাসের খবর

কানাডার প্রধানমন্ত্রীর ব্যাংক প্রোফাইলে অননুমোদিত প্রবেশের অভিযোগে সাবেক ব্যাংক কর্মী গ্রেপ্তার

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে২৫ সেপ্টেম্বর ২০২৫
Copied!
কানাডার প্রধানমন্ত্রীর ব্যাংক প্রোফাইলে অননুমোদিত প্রবেশের অভিযোগে সাবেক ব্যাংক কর্মী গ্রেপ্তার
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: মার্ক কার্নির ফেসবুক পেজ

কানাডার রয়্যাল ব্যাংক অব কানাডার (আরবিসি) এক সাবেক কর্মীর বিরুদ্ধে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির ব্যাংক প্রোফাইলে অননুমোদিত প্রবেশের অভিযোগ উঠেছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এই ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম এল-হাকিমের (২৩) বিরুদ্ধে জালিয়াতি, পরিচয় চুরি, পরিচয় তথ্য পাচার এবং কম্পিউটার ব্যবহারের অপব্যবহারের অভিযোগ এনেছে।

আরসিএমপি জানিয়েছে, এল-হাকিম ব্যাংকের আইটি সিস্টেম ব্যবহার করে উচ্চপদস্থ ব্যক্তিদের অ্যাকাউন্টে প্রবেশ করতেন এবং এই তথ্য সংগঠিত অপরাধ চক্রের সঙ্গে ভাগাভাগি করতেন।

অভিযোগ অনুযায়ী, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম প্ল্যাটফর্মে ‘AI WORLD’ নামে পরিচিত এক যোগাযোগকারীর সঙ্গে কাজ করতেন, যিনি নকল ব্যাংক প্রোফাইল তৈরি ও ক্রেডিট লাইন জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিটি কাজের জন‍্য এল-হাকিম প্রায় ৫০০ কানাডিয়ান ডলার করে পেতেন।

আরবিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এল-হাকিমকে ২০২২ সালে নিয়োগ দেওয়া হলেও বর্তমানে তিনি আর ব্যাংকের কর্মী নন। প্রতিষ্ঠানটি বলেছে, তারা জানার পর সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছে এবং তদন্তে পুলিশকে পূর্ণ সহযোগিতা করছে।

আরসিএমপি জানিয়েছে, এই ঘটনাটিতে যেহেতু প্রধানমন্ত্রীকে জড়িত তাই জাতীয় নিরাপত্তা দপ্তর মামলাটি দেখছে। তবে প্রাথমিকভাবে কোনো জাতীয় নিরাপত্তা ঝুঁকি বা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তার ওপর হুমকির প্রমাণ পাওয়া যায়নি।

এল-হাকিমকে গত ১০ জুলাই গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে শর্তসাপেক্ষে তিনি এখন জামিনে মুক্ত আছেন। তদন্ত অব্যাহত থাকায় ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে