logo
প্রবাসের খবর

মসজিদে নববীতে এক সপ্তাহে ৫০ লাখের বেশি মুসল্লির নামাজ আদায়

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
মসজিদে নববীতে এক সপ্তাহে ৫০ লাখের বেশি মুসল্লির নামাজ আদায়

গত এক সপ্তাহে সৌদি আরবের মদিনার পবিত্র মসজিদে নববীতে ৫০ লাখ ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। এছাড়া একই সময়ের মধ্যে মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর রওজা পরিদর্শনে গিয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ২৩৮ মুসলিম।

ইসলামের পবিত্র মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ গতকাল শনিবার সাপ্তাহিক আপডেটে এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, এই একই সময়ে মুসল্লিদের মধ্যে ১ হাজার ৩৬০ টন জমজমের পানি ও ১ লাখ ৩৪ হাজার ৮৫ প্যাকেট ইফতারও বিতরণ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যারা মহানবী (স.)-এর রওজা শরীফে আসতে চান তাদের অবশ্যই আগে থেকে নিবন্ধন এবং নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। এতে করে তারা সুন্দরভাবে রওজা পরিদর্শন করতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ২০২৩ সালে সৌদিসহ বিশ্বের ২৮ কোটি মুসল্লি মসজিদে নববীতে নামাজ আদায় করেন ।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে