logo
প্রবাসের খবর

রিয়াদের জনসংখ্যার অর্ধেকই প্রবাসী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ ডিসেম্বর ২০২৪
Copied!
রিয়াদের জনসংখ্যার অর্ধেকই প্রবাসী
রিয়াদ শহর। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই প্রবাসী বলে মন্তব্য করেছেন রিয়াদের মেয়র প্রিন্স ড. ফয়সাল বিন আবদুল আজিজ বিন আয়াফ।

সম্প্রতি সৌদি–ফ্রেঞ্চ ইনভেস্টমেন্ট ফোরামে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

সংবাদমাধ্যম সৌদি এক্সপাট্রিয়েটস এ খবর দিয়েছে।

সৌদি এক্সপাট্রিয়েটসের প্রতিবেদনে বলা হয়, রিয়াদের সমৃদ্ধ ও চমৎকার অর্থনীতি প্রকাশ করতেই মেয়র প্রিন্স ড. ফয়সাল বিন আবদুল আজিজ বিন আয়াফ এই মন্তব্য করেন। এ ছাড়া তিনি ফ্রান্স ও সৌদির মধ্যকার সম্পর্কের গুরুত্বও তুলে ধরেন।

সৌদি–ফ্রান্স সম্পর্ক দশকের পর দশক ধরে বেশ বন্ধুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মেয়র।

এ ছাড়া, সৌদি ভিশন ২০৩০ এর অংশ হিসেবে রিয়াদে কী পরিবর্তন আসছে, সেসব নিয়ে কথা বলেন মেয়র প্রিন্স ড. ফয়সাল বিন আবদুল আজিজ বিন আয়াফ। তিনি জানান, এতে রিয়াদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এখানে বিনিয়োগ করতেও নিশ্চিন্ত বোধ করবেন বিনিয়োগকারীরা।

এ সময় রিয়াদের বিভিন্ন প্রকল্পের কথা বলেন মেয়র। এ তালিকায় রয়েছে রিয়াদ মেট্রো, দিরিয়াহ, কিদিয়াহ ও কিং সালমান পার্ক। এসব প্রকল্পের কাজ শেষ হলে রিয়াদ কয়েক বছরের মধ্যে বিশ্বের অন্যতম টুরিস্ট স্পট হিসেবে পরিণত হবে বলেই মনে করেন তিনি।

শেষে মেয়র প্রিন্স ড. ফয়সাল বিন আবদুল আজিজ বিন আয়াফ বলেন, ‘রিয়াদকে বর্তমান সময়ের একটি শহর বললে ভুল বলা হবে। রিয়াদ ভবিষ্যতের শহর।'

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে