logo
প্রবাসের খবর

ওমানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ অক্টোবর ২০২৪
Copied!
ওমানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস
ওমানে আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। ছবি: পেক্সেলস

ওমানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল বুধবার সরকারি সংস্থাটি জানায়, গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপের সঙ্গে যুক্ত মেঘের গঠন এবং প্রসারের কারণে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।এর প্রভাব মূলত উত্তর আল বাতিনা, মাস্কাট, দক্ষিণ আল বাতিনা, দক্ষিণ আল শার্কিয়া, আল উস্তা, আল দাখিলিয়া, উত্তর আল শার্কিয়া এবং আল দাহিরাহ ও আল বুরাইমির পার্বত্য অঞ্চলে পড়বে। এসব অঞ্চলে ২০ থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত হতে বৃষ্টি হতে পারে।সেইসঙ্গে শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা হতে পারে।

কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বজ্রবৃষ্টির সময় সতর্কতা অবলম্বন এবং আকস্মিক বন্যায় চলাচল না করার পরামর্শ দিয়েছে।

এদিকে গত ১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ওমানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ আল শারকিয়াহ গভর্নরেটের সুরের উইলিয়াত্তে। সেখানে তিন দিনে বৃষ্টিপাতের পরিমাণ ২১৫ মিলিমিটার।    

ওমানের কর্তৃপক্ষ গত মঙ্গলবার বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি ও বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালিয়েছে।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে