logo
প্রবাসের খবর

ওমানে বিয়ের আগে মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক হচ্ছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ জানুয়ারি ২০২৫
Copied!
ওমানে বিয়ের আগে মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক হচ্ছে

ওমানে বংশগত ​রোগ মোকাবিলায় বিয়ের আগে মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক করে আইন করতে যাচ্ছে দেশটির সরকার। ২০২৬ সাল থেকে বিষয়টি বাধ্যতামূলক হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম মাস্কাট ডেইলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বংশগত রোগ মোকাবিলায় ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী মাস থেকে বিয়ের আগে মেডিকেল পরীক্ষা করানোর বিষয়ে জাতীয়ভাবে প্রচারণা শুরু করবে। বছরব্যাপী এ প্রচারণা চলবে।

এই উদ্যোগটি মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য উন্নয়নের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ। যদিও ১৯৯৯ সাল থেকেই বিয়ের আগে পরীক্ষা করানো ওমানের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা কৌশলের অন্তর্ভুক্ত। তবে এই প্রোগ্রামে মানুষের আগ্রহ বেশ কম।

পরিসংখ্যান বলছে, বিশ্বে প্রায় ৭ শতাংশ শিশু বংশগত ​রোগ নিয়ে জন্মগ্রহণ করলেও ওমানে এই হার ৯-১০ শতাংশ।

এ বিষয়ে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিয়ের আগে মেডিকেল পরীক্ষা করানোর প্রোগ্রামটি বেশ কয়েক বছর ধরেই চলছে, তবে খুব কম সংখ্যক মানুষই এতে অংশ নিচ্ছেন। অথচ বিশ্বের গড়ের চেয়ে ওমানে বংশগত রোগের উচ্চ প্রাদুর্ভাব রয়েছে।

তিনি বলেন, বছরব্যাপী এবারের প্রচারণার লক্ষ্য হলো বিয়ের আগে চিকিৎসা পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ব্যাপক অংশগ্রহণে উৎসাহিত করা।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬