বিডিজেন ডেস্ক

মালয়েশিয়ার দায়রা আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
খবর মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামার।
অভিযুক্ত ব্যক্তিদের একজনের নাম মো. মামুন আলী (৩১)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ‘সাহিফুল্লা ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থন দিয়েছেন।
মামুন আলীর বিরুদ্ধে দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।
অভিযুক্ত আরেকজনের নাম রিফাত বিশাত (২৭)। তিনি চলতি বছরের ১০ জুলাই বিকেল প্রায় ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকার একটি বাড়িতে অনর এক্স৬এ মুঠোফোনে আইএসের পতাকার একটি ছবি রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় আনা এই অভিযোগে দোষী প্রমাণিত হলে রিফাতের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করা হতে পারে।
অভিযুক্ত ব্যক্তিদের বিচারক দাতো আহমাদ কামাল আরিফিন ইসমাইলের সামনে ২ জনকে হাজির করা হয়। দোভাষী নিয়োগের জন্য আদালত মামলার শুনানির তারিখ আগামী ১২ সেপ্টেম্বর ধার্য করেছে।
আদালতে প্রথম মামলায় সরকারি কৌঁসুলি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়াম জামিলাহ আব মানাফ এবং দ্বিতীয় মামলায় ছিলেন নুর আইনা রিদজওয়ান।
আদালতে কোনো আইনজীবী অভিযুক্ত ২ জনের পক্ষে প্রতিনিধিত্ব করেননি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।
শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।