logo
প্রবাসের খবর

নিজের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন শালিনী পান্ডে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ এপ্রিল ২০২৫
Copied!
নিজের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন শালিনী পান্ডে

বিচারপতি হেমা কমিটির প্রতিবেদন মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির শোষণ আর বৈষম্যের ভয়ংকর ছবি সামনে এনেছিল। এরপর অনেক অভিনয়শিল্পী শুটিংয়ে তাদের বিরূপ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। এবার কথা বললেন ‘অর্জুন রেড্ডি’ দিয়ে পরিচিতি পাওয়া শালিনী পান্ডে।

ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

শালিনী পান্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
শালিনী পান্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সাক্ষাৎকারে শালিনী পান্ডে জানান, একটি দক্ষিণি সিনেমার শুটিং চলাকালে পরিচালক বিনা অনুমতিতে তাঁর ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন, যখন তিনি পোশাক বদলাচ্ছিলেন।

শালিনী বলেন, ‘আমি একেবারে ফিল্মি ইন্ডাস্ট্রির বাইরের মানুষ ছিলাম। কেউ গাইড করার ছিল না, কিছু জানতাম না। তখন বুঝতে শিখেছিলাম, নিজেকে রক্ষা না করলে, কেউ এসে আমাকে বাঁচাবে না!’

Shalini Pandey-1

এই শিক্ষাই তাঁকে সেদিন বাঁচিয়ে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, একটি দক্ষিণি সিনেমার শুটিং চলছিল। হঠাৎই পরিচালক আমার ভ্যানিটি ভ্যানের দরজা ঠেলে ঢুকে পড়েন, কোনো নক না করেই! আমি তখন পোশাক পরিবর্তন করছিলাম!

(পরিচালক) ভেবেছিল, এই মেয়েটার মাত্র ২২ বছর বয়স। মাত্র একটি ছবিতে অভিনয় করেছে। সে আর কী বলবে। আমি কিছু না ভেবেই চেঁচিয়ে উঠেছিলাম। আমার রাগ একদম মাথায় উঠে গিয়েছিল,’ বলেন শালিনী।

শালিনী পান্ডে
শালিনী পান্ডে

কিন্তু আশ্চর্যের বিষয় পরে সবাই উল্টো শালিনীকেই বলতে লাগল, ‘এভাবে চেঁচানো উচিত হয়নি!’ শালিনী বলেন, ‘নতুন বলে কেউ আমার গায়ে পড়ে আসবে—এটা কোন নিয়ম? আপনি যেই হন, বিনা অনুমতিতে আমার ব্যক্তিগত জায়গায় ঢোকার অধিকার আপনার নেই!’ শালিনী আরও বলেন, ‘এই ঘটনাগুলোর জন্যই অনেকে আমাকে রাগী ভাবে! কিন্তু নিজেকে বাঁচানোর জন্য আমার এই গণ্ডি টানা দরকার ছিল। পরে বুঝেছি, সরাসরি রিঅ্যাক্ট না করে বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি সামলানোও দরকার!’

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে