logo
প্রবাসের খবর

বাহরাইনের গোল্ডেন ভিসা: কম খরচে বেশি সুবিধা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ জুলাই ২০২৫
Copied!
বাহরাইনের গোল্ডেন ভিসা: কম খরচে বেশি সুবিধা

মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা কম খরচ ও বেশি সুবিধার কারণে অভিবাসীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বাহরাইন সরকারের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে চালু হওয়া এই ভিসা মধ্যম স্তরের পেশাদার, সম্পত্তিতে বিনিয়োগকারী এবং অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা দিয়ে থাকে।

কেন বাহরাইনের গোল্ডেন ভিসা বেশি আকর্ষণীয়?
সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্সির তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসার প্রধান সুবিধা হলো, এর কম খরচ এবং নমনীয় শর্ত। এই ভিসাধারী ব্যক্তিরা কোনো নির্দিষ্ট নিয়োগকর্তার স্পনসরশিপ ছাড়াই যেকোনো প্রতিষ্ঠানে কাজ করতে, নিজস্ব ব্যবসা শুরু করতে বা ফ্রিল্যান্সিং করতে পারেন—এমন সুবিধা উপসাগরীয় অঞ্চলে বিরল।

এ ছাড়া, বাহরাইনে থাকার খরচ আমিরাত বা সৌদির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। মানামায় বাসস্থানের খরচ দুবাইয়ের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ কম, দৈনন্দিন খরচ যেমন- মুদিপণ্য ও পরিবহনও সাশ্রয়ী।

অন্যদিকে, আমিরাতে গোল্ডেন ভিসার জন্য ন্যূনতম ২০ লাখ দিরহাম (প্রায় ৫ লাখ ৪৫ হাজার ইউএস ডলার) সম্পত্তি বিনিয়োগ প্রয়োজন, যেখানে বাহরাইনে এর পরিমাণ মাত্র ২ লাখ বাহরাইনি দিনার (প্রায় ৫ লাখ ৩০ হাজার ইউএস ডলার)।

এ ছাড়া, বাহরাইনের ভিসাধারীদের দেশের বাইরে থাকার সময়ের ওপর কোনো বিধিনিষেধ নেই, যেখানে আমিরাতের গোল্ডেন ভিসাধারীদের প্রতি ৬ মাসে দেশে ফিরতে হয়।

পারিবারিক সুবিধা
বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা পরিবারকেন্দ্রিক সুবিধা দিয়ে থাকে। স্বামী/স্ত্রী, সন্তান ও পিতামাতাকে সহজেই স্পনসর করা যায়। ভিসা নবায়নের জন্য চাকরি বা সম্পত্তি ধরে রাখার বাধ্যবাধকতা নেই, যা একে দীর্ঘমেয়াদি বসবাসের জন্য আকর্ষণীয় করে তোলে।

কারা আবেদন করতে পারবেন?
বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সির জন্য ৪টি যোগ্যতা বিভাগ রয়েছে:–

*দক্ষ পেশাদার: বাহরাইনে কমপক্ষে ৫ বছর বসবাস এবং মাসিক ২ হাজার বাহরাইনি দিনার আয়।

*বিনিয়োগকারী: ২ লাখ বাহরাইনি দিনার মূল্যের সম্পত্তির মালিক।

*অবসরপ্রাপ্ত ব্যক্তি: বাহরাইনে বসবাসরত অবসরপ্রাপ্তদের জন্য মাসিক ২ হাজার দিনার পেনশন এবং বাহরাইনের বাইরে থাকা অবসরপ্রাপ্তদের জন্য ৪ হাজার দিনার।

*বিশেষ প্রতিভা: বিজ্ঞান, ক্রীড়া, শিল্পকলা বা উদ্যোক্তা ক্ষেত্রে স্বীকৃত ব্যক্তিরা।

আবেদন প্রক্রিয়া
বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসার আবেদন প্রক্রিয়া সহজ ও ডিজিটাল। আবেদনকারীদের বাহরাইনের অফিসিয়াল পোর্টালে (বাহরাইনডটবিএইচ) একটি ইকি (eKey) অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় নথি (পাসপোর্ট, স্বাস্থ্য বীমা, আয় বা সম্পত্তির প্রমাণ) জমা দিতে হয়। আবেদন ফি মাত্র ৫ বাহরাইনি দিনার। আবেদন অনুমোদনের পর ভিসা ইস্যু ফি ৩০০ দিনার। আবেদন প্রক্রিয়া সাধারণত ৫ থেকে ১০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়।

সূত্র: বাহরাইনডটবিএইচ, টাইমস অব ইন্ডিয়া

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে