logo
প্রবাসের খবর

ওমানে বিশেষ ক্ষমা পেলেন ১৭৪ কয়েদি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ নভেম্বর ২০২৪
Copied!
ওমানে বিশেষ ক্ষমা পেলেন ১৭৪ কয়েদি

ওমানের ৫৪ তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী সুলতান হাইথাম বিন তারিকের বিশেষ ক্ষমা পেয়েছেন ১৭৪ জন কয়েদি। স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ওমানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওই ১৭৪ জন কয়েদি বিভিন্ন মামলায় কারাবন্দী ছিলেন।

আগামী ১৮ নভেম্বর ওমানের ৫৪ তম জাতীয় দিবস। এ দিবস উদযাপনে ওমানজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নবরূপে সাঁজানো হচ্ছে রাস্তাঘাট।

এদিকে ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে ওমানে ১৮ নভেম্বরের পাশাপাশি আগামী ২০ ও ২১ নভেম্বরও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে দেশটিতে আতশবাজি প্রদর্শনীয় আয়োজনের কথা জানিয়েছে দেশটির সরকার। তিনটি স্থানে করা হবে এই আয়োজন।

এ নিয়ে এক বিবৃতিতে ওমান সরকারের পক্ষ থেকে বলা হয়, ১৮ নভেম্বর রাত ৮টায় মাস্কাট গভর্নরেটের আল খৌদ এলাকায় আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একই সময়ে ধোফার গভর্নরেটের আতিন প্লেইনেও আতশবাজি প্রদর্শনী হবে। আর মুসান্দম গভর্নরেটের খাসাবে ২১ নভেম্বর আতশবাজি প্রদর্শনী হবে। তবে এর নির্দিষ্ট সময় ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়নি।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে