logo
প্রবাসের খবর

লাখো মানুষের শ্রদ্ধা শেষে সমাহিত হলেন পোপ ফ্রান্সিস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ এপ্রিল ২০২৫
Copied!
লাখো মানুষের শ্রদ্ধা শেষে সমাহিত হলেন পোপ ফ্রান্সিস
সমাহিত হলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ছবি: রয়টার্স

ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাধ্যমে সমাহিত হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রোমের সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায় তাঁকে সমাহিত করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

বিবিসি জানায়, গত ১০০ বছরের মধ্যে এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো। পোপের কফিনটি সমাহিত করার জন্য সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায় নিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল লাখো মানুষ। তবে সমাধিস্থ করার সময় কেবল পোপের নিকটতম ব্যক্তিদেরই অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।

এর আগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৪ লাখ মানুষ। অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্ব নেতারা।

পোপ ফ্রান্সিস ১৪০ কোটি ক্যাথলিকদের প্রধান হিসেবে ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হন এবং ২০২৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত ক্যাথলিক গির্জার নেতৃত্ব দেন। তিনি সংস্কার, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা এবং নারী ও পুরুষ ক্ষমতায়নে তাঁর বিশেষ উদ্যোগের জন্য পরিচিত ছিলেন।​ ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস।

আরও পড়ুন

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে