logo
প্রবাসের খবর

তুষারে ঢেকে গেছে সৌদির মরুভূমি!

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ নভেম্বর ২০২৪
Copied!
তুষারে ঢেকে গেছে সৌদির মরুভূমি!

গত কয়েক বছরের মতো এবারও সৌদি আরবের মরুভূমিতে দেখা গেল তুষার। সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় আল জাউফে দেখা যায়, তুষারে ঢেকে গেছে মাটি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আল জাউফের মরুভূমি গত শুক্রবার পরিণত হয়েছে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ডে’। দেখলে মনে হবে ইউরোপের কোনো দেশ। অঞ্চলটি অসাধারণ বসন্তের ফুলের জন্য বিখ্যাত, সেখানে এখন অস্বাভাবিক শীতকাল বিরাজ করছে।

এর আগে ওই এলাকা ও আশপাশে কয়েকদিন বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে সাকাকা সিটি ও দুমাট আল জান্দালে।

গত বুধবার থেকে সৌদি আরবের উত্তরাঞ্চলের এলাকা আল জাউফে ভারী বৃষ্টি হয়। এরপর এই অবস্থার সৃষ্টি হয়।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এই দৃশ্য অনেকেই ক্যামেরাবন্দী করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেন ভিডিও। তাতে দেখা যায়, রাস্তা ও এর পাশে তুষার পড়ে আছে। মুহূর্তেই এই ভিডিও ছড়িয়ে পড়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।

সৌদি আরব সাধারণত গরমপ্রধান দেশ। তবে ইদানিং বৃষ্টি বেড়েছে। মরুভূমিতে দেখা যাচ্ছে সবুজ ঘাস।

কয়েক বছর ধরেই সৌদি আরবের আবহাওয়া ভিন্নরকম আচরণ করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমনটি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬