logo
প্রবাসের খবর

মিসরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

নুরুল ইসলাম, কায়রো, মিসর২২ মার্চ ২০২৫
Copied!
মিসরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

মিসরে দুটি পিকআপ বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। 

শুক্রবার (২১ মার্চ) দেশটির আচওয়ান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম।

রাষ্ট্রীয় পত্রিকা আহরাম জানিয়েছে, দেশটির আচওয়ান প্রদেশের ওয়াদি আল আলাকি সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আচওয়ান প্রদেশের নিরাপত্তা বাহিনীর একজন পরিচালক জানিয়েছেন, অতিরিক্ত গতির কারণে গাড়ি দুটির সংঘর্ষ হয়েছে।

সূত্রটি বলছে, দুটি গাড়িতে মিসরীয় ও সুদানের নাগরিকদের বহন করছিল। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করছে।

সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার হতাহতের ঘটনা ঘটে মিসরে। এর বেশির ভাগই ঘটে অতিরিক্ত গতির কারণে। এ ছাড়া, ট্রাফিক আইন না মানা ও সড়কের দুর্বল অবকাঠামোর কারণেও দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনা কমাতে মিসর বিগত কয়েক বছরে নতুন নতুন সড়ক অবকাঠামো নির্মাণের পাশাপাশি পুরোনো সেতু মেরামত করেছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬