logo
প্রবাসের খবর

জনপ্রিয় হয়ে উঠছে সৌদির নারী ব্যান্ড ‘সিরা’

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ ডিসেম্বর ২০২৪
Copied!
জনপ্রিয় হয়ে উঠছে সৌদির নারী ব্যান্ড ‘সিরা’

পশ্চিমা ও আরব সংস্কৃতির মিশেল ঘটিয়ে সৌদি আরবে যাত্রা শুরু হয় নারী রক মিউজিক ব্যান্ড সিরার। পাশ্চাত্যের সাথে দেশীয় সংস্কৃতির মিলন ঘটিয়েছেন তারা। ফলে তাদের গানগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে দর্শক-শ্রোতাদের মাঝে।

বার্তা সংস্থা এপি জানায়, সিরা ব্যান্ডের শুরুটা হয়েছিল রিয়াদের একটা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে। সেখানেই তারা অনুশীলন করত। গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। অসাধারণ গানের লাইন আর রক-আরব ফিউশনের কারণে রাতারাতি বেশ জনপ্রিয়তা পেয়েছে সিরা।

সিরা মিউজিক ব্যান্ডের প্রধান সঙ্গীতশিল্পী নোরা বলেন,‘ রক মিউজিক নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। এর আলাদা একটা ধরন আছে। শুধু চিৎকার করলেই রক মিউজিক হয় না। সৌদি নারীরা নিজেদের উপযুক্ত বলে মনে করেন না। আমি চাই তারা তাদের প্রতিভা প্রকাশ করুক।’

আরবি সংস্কৃতিতে সিরা অর্থ জীবন। এই ব্যান্ডের মূল উদ্দেশ্য সৌদি নারীদের সঙ্গীতের প্রতি আগ্রহী করা। ব্যান্ড সদস্যরা জানান, বিধিনিষেধ সত্ত্বেও পরিবাবের সমর্থন পেয়েছেন তারা।

২০০৮ সালে সৌদিতে দ্য একোলেড নামের আরও একটি নারী রক ব্যান্ড আত্নপ্রকাশ করেছিল। যাদের শুধুমাত্র আন্ডারগ্রাউন্ডেই গানের অনুমতি মিলেছিল। তবে এবার জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে সিরা।

ভিশন ২০৩০ সংস্কার পরিকল্পনার মাধ্যমে বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন করছে সৌদি সরকার। কঠোর ইসলামিক শাসন ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন। বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬