logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় গ্রেপ্তার জঙ্গিরা সিরিয়া ও বাংলাদেশের আইএস সেলগুলোর জন্য অর্থ সংগ্রহ করছিল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ জুলাই ২০২৫
Copied!
মালয়েশিয়ায় গ্রেপ্তার জঙ্গিরা সিরিয়া ও বাংলাদেশের আইএস সেলগুলোর জন্য অর্থ সংগ্রহ করছিল
মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। ছবি: রয়টার্স

মালয়েশিয়ায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া একটি বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) সেলগুলোকে অর্থ সহায়তা দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করছিল। আজ শুক্রবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল।

থবর স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের।

তিনি জানান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম বিভাগ গোয়েন্দা নজরদারি ও তদন্তের মাধ্যমে জানতে পেরেছে, এই গোষ্ঠী আইএস-এর কর্মকাণ্ডে অর্থায়নের জন্য অর্থ জমা করছিল।

আইজিপি মোহাম্মদ খালিদ ইসমাইল বলেন, ‘আমরা এখনো খতিয়ে দেখছি কত টাকা এই গোষ্ঠী সংগ্রহ করেছিল। ধারণা করা হচ্ছে, সদস্য ফি ও দাতব্য অনুদানের মাধ্যমে তারা এই অর্থ সংগ্রহ করেছিল।’

দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার বাংলাদেশি ওই জঙ্গি গোষ্ঠীর নাম গেরাকান মিলিটান র‍্যাডিক্যাল বাংলাদেশ (জিআরএমবি)। তারা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো বার্তা আদান-প্রদানের অ্যাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সদস্য নিয়োগ ও মতাদর্শ ছড়াত।

আইজিপি বলেন, ‘আমরা বিশ্বাস করি, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় ১০০ থেকে ১৫০ সদস্য ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিটি সদস্যকে বার্ষিক ৫০০ মালয়েশিয়ান রিংগিত সদস্য ফি দিতে হতো।’

প্রতিবেশী দেশগুলোর আইএস সেলের সঙ্গে গ্রেপ্তার জঙ্গিদের সংশ্লিষ্টরা আছে কি না জানতে চাইলে মোহাম্মদ খালিদ ইসমাইল বলেন, বিষয়টি তদন্তাধীন।

তিনি বলেন, ‘আমরা অন্য দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে এবং ইন্টারপোলের সঙ্গে কাজ করছি, যাতে তাদের সন্ত্রাসী নেটওয়ার্ক উন্মোচন করা যায়।’

মালয়েশিয়া পুলিশ জানায়, এই জঙ্গি সেল মূলত মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করত।

মোহাম্মদ খালিদ ইসমাইল বলেন, এই গোষ্ঠীর সদস্যরা বাংলাদেশি শ্রমিক, কারখানার কর্মী এবং অন্য খাতের শ্রমজীবী জনগোষ্ঠীর মধ্য থেকে সদস্য সংগ্রহ করত। সদস্য হতে হলে আগে শপথ গ্রহণ করতে হতো। তবে কাউকে সদস্যপদ দেওয়ার আগে ভালোভাবে যাচাই-বাছাই করা হতো।

মালয়েশিয়ার পুলিশ জানায়, এই জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করতে ৩ ধাপে ব্যাপক অভিযান চালানো হয়, যা ২৮ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত চলে। এই অভিযানে জোহর এবং সেলাঙ্গর রাজ্যে ২৫ থেকে ৩৫ বছর বয়সী ৩৬ জন বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে সেলের শীর্ষ নেতাও রয়েছে। তারা মালয়েশিয়ায় কোনো সন্ত্রাসী হামলা পরিকল্পনা করেনি, বরং সদস্য সংগ্রহ এবং আইএস-এর মতাদর্শ প্রচারে ব্যস্ত ছিল।

আইজিপি মোহাম্মদ খালিদ ইসমাইল সতর্ক করে বলেন, ‘গ্রেপ্তারদের  মধ্যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, ১৫ জনকে ইমিগ্রেশন বিভাগে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী তদন্ত চলছে।’

আরও পড়ুন

আরও দেখুন

হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় ইরানিদের

হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় ইরানিদের

আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি উপেক্ষা করেই রাজধানী তেহরানে খোলা আকাশের নিচে ঈদের নামাজে শামিল হন হাজার–হাজার নারী-পুরুষ।

২ দিন আগে

যুদ্ধের আতঙ্কে ইরানে উৎসবের রং ম্লান

যুদ্ধের আতঙ্কে ইরানে উৎসবের রং ম্লান

নওরোজের আগে গত ১৮ মার্চ রাতে ইরানিরা সাধারণত রাস্তায় নেমে অগ্নিকুণ্ড জ্বালিয়ে যে ঐতিহ্যবাহী উৎসব পালন করে, এবার তার কিছুই চোখে পড়েনি।

২ দিন আগে

মধ্যপ্রাচ্যে বিষণ্ন ঈদ

মধ্যপ্রাচ্যে বিষণ্ন ঈদ

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও বোমাবর্ষণের আতঙ্ক উৎসবের আমেজকে ফিকে করে দিয়েছে। দীর্ঘদিন ধরে নিরাপদ মনে করা এই দেশগুলো এখন তেহরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

৩ দিন আগে

অস্ট্রেলিয়া ও তুরস্কে ঈদ ২০ মার্চ, সিঙ্গাপুরে ২১ মার্চ

অস্ট্রেলিয়া ও তুরস্কে ঈদ ২০ মার্চ, সিঙ্গাপুরে ২১ মার্চ

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল ও ফতোয়া কাউন্সিল জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক মানমন্দিরের সঙ্গে পরামর্শ এবং চাঁদের অবস্থান ও দৃশ্যমানতা সংক্রান্ত গাণিতিক হিসাব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৫ দিন আগে