logo
প্রবাসের খবর

ভিকি–রাশমিকার নাচ নিয়ে বিতর্ক, মুছে দিতে বাধ্য হচ্ছেন নির্মাতা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ জানুয়ারি ২০২৫
Copied!
ভিকি–রাশমিকার নাচ নিয়ে বিতর্ক, মুছে দিতে বাধ্য হচ্ছেন নির্মাতা
রাশমিকা ও ভিকি। ছবি: সংগৃহীত

কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে ‘ছাওয়া’ সিনেমার ট্রেলার। এটি প্রথমে বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু পরে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানার নাচের একটি দৃশ্য নিয়ে, প্রবল আপত্তি ওঠে। এই বিতর্কে জেরবার হয়ে শেষ পর্যন্ত নাচটি মুছে দিতে বাধ্য হলেন নির্মাতা লক্ষ্মণ উতেকর।

খবর হিন্দুস্তান টাইমসের

ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের গল্প নিয়ে ছবিটি তৈরি করেছেন লক্ষ্মণ। ছবির ঝলকে দেখা গেছে, একসঙ্গে বাদ্যযন্ত্রের সুরের তালে তালে নাচছেন ছত্রপতি সম্ভাজি ও তাঁর স্ত্রী ইয়েসুবাই। এ দুই চরিত্রেই অভিনয় করেছেন ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা। এ নাচ নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। চটেছিলেন শিবাজির বংশধর ও প্রাক্তন মারাঠা সংসদ সদস্য সম্ভাজিরাজে ছত্রপতি। মহারাষ্ট্রের একাধিক মন্ত্রীও ছবি মুক্তির আগে এই বিষয়ে পরিচালককে ইতিহাসবিদদের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছিলেন। অবশেষে পিছু হটেছেন নির্মাতা।

সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে পরিচালক লক্ষ্মণ উতেকর বলেছেন, ‘আমি রাজ ঠাকরের সঙ্গে দেখা করেছি। খুবই শিক্ষিত মানুষ তিনি। তাই ওঁর থেকে আমি কিছু পরামর্শ নিয়েছি। সত্যিই ওঁর পরামর্শ আমার কাছে খুবই মূল্যবান। ওঁর সঙ্গে দেখা করার পরই সিদ্ধান্ত নিয়েছি, সম্ভাজি মহারাজের নাচের দৃশ্য মুছে দেব আমরা।’

Rashmika

লক্ষ্মণ উতেকর আরও বলেন, ‘ওই নাচ ছবিতে কোনো বড় বিষয় নয়। সম্ভাজি মহারাজ এই নাচের থেকে অনেক বড়। তাই আমরা ছবি থেকে এই নাচের দৃশ্যে মুছে দিচ্ছি।’ এখানেই শেষ নয়। ছবি নির্মাতা সংস্থার তরফে আগামী জানুয়ারি এই ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে ইতিহাসবিদদের জন্য।

শিবাজির বংশধরে জানিয়েছিলেন, এই ছবি মুক্তির আগে প্রথম সারির ইতিহাসবিদদের দেখানো হোক। যদি ঐতিহাসিক কোনো তথ্যের ভুল-ত্রুটি থাকে, তাহলে তা বাদ দেওয়া যাবে অথবা শুধরে নেওয়া যাবে। অন্যথায় দর্শকের কাছে ভুল বার্তা চলে যেতে পারে। সে ক্ষেত্রে কোনো ঐতিহাসিক ভুল থাকলে ছবি প্রদর্শিত হবে না। তাই তিনি নিজেও ছবিটি মুক্তি পাওয়ার আগে তাই দেখতে চেয়েছেন।

তবে শিবাজির বংশধর এ–ও জানান, ছবিতে বিনোদনমূলক দৃশ্য থাকবেই। কারণ, এটি শিবাজির ওপর নির্মিত তথ্যচিত্র নয়। পাশাপাশি, বড় পর্দায় নাটকীয়তা ফোটাতে গেলে ইতিহাসকে হুবহু অনুসরণ করাও সম্ভব নয়। সেই দিক মাথায় রেখেই তার মত, সিনেমা তার পথেই হাঁটুক।

আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

১২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ দিন আগে