বিডিজেন ডেস্ক

বার্ড ফ্লু ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়ার কারণে পোল্যান্ড থেকে মুরগি এবং ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পোল্যান্ডের দুটি প্রদেশে মারাত্মকভাবে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার পর দেশটি থেকে মুরগির মাংস এবং ডিম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মাজোভিয়েকি এবং ওয়ারমিনস্কো-মাজোভিয়েকি প্রদেশে ভাইরাসটির প্রাদুর্ভাব নিশ্চিত হওয়া সংক্রান্ত আনুষ্ঠানিক প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞায় সব ধরনের মুরগি-ডিম এবং এ জাতীয় পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তাপ প্রয়োগের মতো অনুমোদিত পদ্ধতিতে প্রক্রিয়াজাত পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
সৌদির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, তারা বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে। সেইসঙ্গে আমদানি করা খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে।
সৌদি চেম্বার্স ফেডারেশনও মুরগি আমদানিকারকদের এই নিষেধাজ্ঞার বিষয়ে অবহিত করেছে। পাশাপাশি এ নির্দেশনার প্রতি সর্বাত্মক সম্মতি দেখানো এবং সুরক্ষা প্রোটোকল বাস্তবায়নে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।