জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ অন্যতম ধনী দেশ কুয়েত। পর্যটন খাতে সৌন্দর্যবর্ধন ও অবকাঠামো উন্নয়নের শ্রমিক চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিচ্ছে দেশটি।
অন্য দেশের শ্রমিকেরা ভিসা পাওয়ার পর ১/২ মাসের মধ্যে কুয়েতে প্রবেশ করলেও ভিন্ন চিত্র বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে। বাংলাদেশি শ্রমিকেরা ভিসা পাওয়ার পরে মেডিকেল সেন্টারে হয়রানি এবং নানা চক্করে পড়ে শেষ মুহূর্তে পান পাসপোর্টসহ জরুরি কাগজপত্র।
বাংলাদেশি শ্রমিকেরা যখন পাসপোর্ট ফেরত পান তখন তাদের কাজে যোগ দেওয়ার মেয়াদ থাকে খুবই কম। তাই তাদের তাড়াহুড়ো করে বিমানের টিকিট করতে হয়। একদিকে নিয়মিত যাত্রী, অন্যদিকে নতুন যাত্রী। এ কারণে ঢাকা থেকে কুয়েতগামী বিমানে দেখা দিয়েছে যাত্রীচাপ। ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিঙ্গেল টিকিট বর্তমানে ৩–৪ গুণ বেড়ে পৌঁছেছে দেড় লাখ টাকায়।
নতুন ভিসায় কাজে যোগ দেওয়ার ৩ মাস মেয়াদ থাকা সত্ত্বেও এজেন্সিগুলো ভিসা মেয়াদ শেষ হওয়ার ১ সপ্তাহ আগে পাসপোর্টসহ জরুরি কাগজপত্র ডেলিভারি দেওয়া হয়। ফলে দেশে এবং কুয়েত টিকেট এজেন্সিগুলোতে বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারলাইনস, জাজিরার সরাসরি ফ্লাইটের টিকিট না পেয়ে অনেকেই বাধ্য হয়ে তিন গুণ দাম দিয়ে টিকেট নিচ্ছেন। আবার টিকিট সংকটের কারণে নতুন ভিসায় কুয়েতগামী অনেক কর্মীর ভিসা বাতিল হয়ে যাওয়ার শঙ্কা সৃষ্টি হচ্ছে।
নতুন যাত্রীদের চাপের কারণে এই রুটে নিয়মিত যাত্রীরা বিশেষ জরুরি প্রয়োজনে যাত্রার সূচি আগানো ও পেছানোর ক্ষেত্রে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।
নতুন ভিসায় বিদেশগামী কর্মীদের স্বজনেরা দেশে বেকারত্বের চাপ কমাতে মেডিকেল হয়রানি বন্ধ, ভিসা প্রসেসিং দ্রুত করা, টিকেট সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়ে বলেন, দেশের রিজার্ভ ফান্ড বৃদ্ধিতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা ঢাকা-কুয়েত রুটে ভাড়া কমাতে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ সম্প্রতি নতুন যোগদান করেছেন। তা*র কাছে নতুন ভিসায় কুয়েতগামীদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া শঙ্কা ও টিকিট সংকট সম্পর্কে জানতে চাওয়া হয়।
তিনি বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় আমরা অনেক সময় বড় ফ্লাইট পরিচালনা করে থাকি। ঢাকা-কুয়েত রুটে যাত্রীদের বাড়তি চাপ থাকলে ট্রাভেল এজেন্সিগুলো যদি বিমানের সেলস ডিপার্টমেন্টে আবেদন বা চাহিদাপত্র দেয় তাহলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার বিষয়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ অবশ্যই সেটা বিবেচনা করে দেখবে।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।