logo
প্রবাসের খবর

ভারত-পাকিস্তানকে সংযম দেখানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ মে ২০২৫
Copied!
ভারত-পাকিস্তানকে সংযম দেখানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর অনুমেয়ই ছিল যে, ভারত-পাকিস্তান সংঘাত অনিবার্য। তবে সেটা কখন ঘটবে তা কেউই অনুমান করতে পারছিলেন না। অবশেষে শুরু হয়ে গেছে চিরবৈরী দুই দেশের মধ্যকার সংঘর্ষ। জাতিসংঘের মহাসচিব এই সংঘর্ষ শুরুর দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের ওয়েবসাইটে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৬ মে) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘ভারত ও পাকিস্তান—উভয় দেশকেই সামরিকভাবে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মহাসচিব।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্ব আর কোনোভাবেই ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত সহ্য করতে পারবে না।’

এর আগের দিন, গত সোমবার জাতিসংঘ মহাসচিব সতর্ক করে দেন যে, দক্ষিণ এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা ‘বিগত বহু বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে’। তিনি দুই দেশের সরকারকে কূটনৈতিক উপায়ে উত্তেজনা প্রশমনের জন্য তার মধ্যস্থতামূলক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন, ‘সামরিক সমাধান কোনো সমাধান নয়।’

আরও পড়ুন

সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গুতেরেস গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাম এলাকায় সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা জানান, যেখানে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয় এবং আরও অনেকেই আহত হয়। গুতেরেস বলেন, ‘বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং যারা এ ঘটনার জন্য দায়ী, তাদের অবশ্যই গ্রহণযোগ্য ও আইনসম্মত উপায়ে বিচারের মুখোমুখি করতে হবে।’

এদিকে, পহেলগামের নৃশংস সন্ত্রাসী হামলার ঠিক দুই সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসীদের ৯টি ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’। এটি ১৯৭১ সালের পর পাকিস্তানে ভারতের প্রথম ৩ বাহিনীর সম্মিলিত হামলা।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ৪৪ মিনিটে এই অভিযান শুরু হয়। উদ্দেশ্য ছিল ভারতীয় ভূখণ্ডে হামলার পরিকল্পনা ও সহায়তা দেওয়া শত্রু পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া। এতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন অস্ত্র ব্যবহার করা হয়। সেনা সূত্রের দাবি, অভিযানে কামিকাজে ড্রোনসহ ‘লোইটারিং অ্যামুনিশন’-এর মতো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রও ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে