logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় অবৈধভাবে খনি পরিচালনার অভিযোগে ২ বাংলাদেশিসহ ৩ জন গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ মে ২০২৫
Copied!
মালয়েশিয়ায় অবৈধভাবে খনি পরিচালনার অভিযোগে ২ বাংলাদেশিসহ ৩ জন গ্রেপ্তার
অবৈধভাবে খনি পরিচালনার অভিযোগে ২ বাংলাদেশিসহ ৩ জন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধভাবে লোহার আকরিক উত্তোলনের অভিযোগে ২ বাংলাদেশি নাগরিকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (২৯ এপ্রিল) মালয়েশিয়ার মুয়াদজাম শাহের বুকিত ইবাম ফরেস্ট রিজার্ভের সুঙ্গাইগানো থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল এ খবর দিয়েছে।

মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল অপারেশনস ফোর্স (জিওএফ) সপ্তম ব্যাটালিয়ন এবং পাহাং রাজ্য প্রয়োগকারী ইউনিটের যৌথ অভিযানে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

জিওএফ সাউথইস্ট ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়েছে, খনির স্থানটি একজন স্থানীয় ব্যক্তি ২ বাংলাদেশি নাগরিকের সহায়তায় পরিচালনা করছিল। অভিযানে স্থানটির মালিক বৈধ খনির লাইসেন্স দেখাতে পারেননি এবং ২ বিদেশির কাছেও বৈধ পরিচয়পত্র ছিল না। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ৪০ থেকে ৫০ বছর।

কর্তৃপক্ষ প্রায় ১২ লাখ ৫০ হাজার রিঙ্গিত মূল্যের সরঞ্জাম ও যন্ত্রপাতি জব্দ করেছে।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে