logo
প্রবাসের খবর

কলাকার আর্টসের ‘দেবী’ আগামী রোববার পূর্ব লন্ডনে পরিবেশিত হবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
কলাকার আর্টসের ‘দেবী’ আগামী রোববার পূর্ব লন্ডনে পরিবেশিত হবে

কলাকার আর্টস ইউকের প্রতিষ্ঠাতা বিখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী চন্দ্রা চক্রবর্তী কয়েক বছর ধরে বিলেতের বিভিন্ন ভেন্যুতে বিগত দিনের ভারতীয় নামি নারী শিল্পীদের জীবনের ওপর ভিত্তি করে আয়োজন করছেন সংগীতানুষ্ঠান।

pic 41

বেগম আখতার, গওহর জানের মতো ভারত বিখ্যাত নামি শিল্পীর পাশাপাশি মুন্নি বাই, জোহরা বাই ও ইন্দুবালাদের মতো শিল্পীদের জীবন নিয়ে তৈরি এই অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনের সংগীত ও থিয়েটারপ্রেমি দর্শকেরাও এখন এই শিল্পীদের গান, তাদের জীবন, শাস্ত্রীয় সংগীতে তাদের অবদান নিয়ে আগ্রহ প্রকাশ করছেন। গান, কবিতা, গল্প, নাচ ও অভিনয়সমৃদ্ধ এই অনুষ্ঠানগুলো দর্শকদের এক আসনে বসিয়ে রাখে একটানা প্রায় ২ ঘন্টা।

pic 40

চন্দ্রা চক্রবর্তীর বহু দিনের গবেষণা আর এই অনুষ্ঠানগুলোর হেরিটেজ কানেকশন বুঝতে পেরে বিলেতের আর্টস কাউন্সিল আর ন্যাশনাল হেরিটেজ লটারি এগিয়ে এসেছে সাহায্যের জন্য। এই বিশেষ প্রজেক্টের শেষ অনুষ্ঠান ‘দেবী’ আগামী রোববার (২ মার্চ) পূর্ব লন্ডনের রিচ মিক্সে পরিবেশিত হবে। এবারের প্রযোজনায় শাস্ত্রীয় সংগীতশিল্পী জোহরা বাই–এর সঙ্গে রবীন্দ্রনাথের প্রিয় শিষ্য সাহানা দেবী, অতুল প্রসাদ সেন ও দিলীপকুমার রায়ের কথাও তুলে আনছেন চন্দ্রা।

Pic 4

কলাকার আর্টস যেমন নামি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করে, তেমনি নতুন প্রজন্মের শিল্পীদেরও সঙ্গে রাখে। যেমন এবারের অনুষ্ঠানে কত্থক পরিবেশনে মুন্নি বাই–এর ভূমিকায় দেখা যাবে শ্রীতমা মুখার্জিকে। তিনি খুব কম বয়সেই বিলেতে প্রথম সারির কত্থক শিল্পী হিসেবে নিজের জায়গা প্রস্তুত করতে চলেছেন। এ ছাড়া, আরও কয়েকজন বিশিষ্ট শিল্পী রয়েছেন। তারা হলেন–ড. বিজয় রাজপূত, কামালবীর নান্দ্রা, অনি বর্ধন, অমিত দে, পারমিতা ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

১২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ দিন আগে