logo
প্রবাসের খবর

ভারত-পাকিস্তান নিজেরাই নিজেদের বিষয়গুলো মিটিয়ে ফেলবে: ট্রাম্প

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ এপ্রিল ২০২৫
Copied!
ভারত-পাকিস্তান নিজেরাই নিজেদের বিষয়গুলো মিটিয়ে ফেলবে: ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে এ সমস্যা নিয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। নিজেরাই বিষয়গুলো মিটিয়ে ফেলবে। শুক্রবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি ভারত ও পাকিস্তান—দুই দেশের নেতাদেরই চেনেন। দেশ দুটির সীমান্ত অঞ্চলে যে ঐতিহাসিক সংঘাত চলে আসছে।

তবে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন কি না, এমন প্রশ্নের কোনো জবাব দেননি ট্রাম্প।

তাঁর মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে বড় উত্তেজনা রয়েছে। তবে এমন উত্তেজনা আগে থেকেই ছিল। তিনি বলেন, দেশ দুটি কোনো না কোনোভাবে বিষয়টি মিটিয়ে ফেলবে।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র বৈসারণে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বন্দুকধারীরা হামলা চালায়। ওই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এর পেছনে পাকিস্তান কলকাঠি নেড়েছে বলে দাবি নয়াদিল্লির। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।

এদিকে পহেলগামে হামলার পর পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ ৫টি পদক্ষেপ নিয়েছে ভারত। ১৯৬০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি হয়েছিল। এই চুক্তি স্থগিত নিয়ে ভারতের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান।

ভারতের পদক্ষেপের পাল্টা হিসেবে দেশটির নাগরিকদের ভিসা বাতিল, দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত, আকাশসীমা বন্ধসহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এ ছাড়া কাশ্মীরের সীমান্তের নিয়ন্ত্রণরেখায় বৃহস্পতি ও শুক্রবার রাতে দুই দেশের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে