logo
প্রবাসের খবর

রমজানের প্রথমার্ধ্বে মসজিদে নববীতে ১ কোটি ৪০ লাখ মুসল্লি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ মার্চ ২০২৫
Copied!
রমজানের প্রথমার্ধ্বে মসজিদে নববীতে ১ কোটি ৪০ লাখ মুসল্লি

পবিত্র মাহে রমজান মাস চলছে। পবিত্র এ মাসের প্রথম ১৫ দিনে সৌদি আরবের মদিনার মসজিদে নববীতে ১ কোটি ৪০ লাখ মুসল্লির আগমন ঘটেছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রমজানের প্রথমার্ধ্বে মসজিদে নববীতে এক কোটি ৪০ লাখ মুসল্লি এসেছেন। এসময় ১২ লাখ ১৭ হাজার ১৪৩ জন মুসল্লি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।

কর্তৃপক্ষ জানায়, রমজানের প্রথমার্ধ্বে মসজিদে নববীতে ৪৫ লাখ ইফতার প্যাকেট বিতরণ করা হয়। সেইসঙ্গে ৩ হাজার ৬৫০ টন জমজমের পানি মুসল্লিরা পেয়েছেন ।

অতিরিক্ত সওয়াবের আশায় বিশ্বের অধিকাংশ মুসলিমই ওমরাহ পালনের জন্য রমজান মাসকে বেছে নেন। সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এবারের রমজান মাসে বিপুলসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করবেন।

ইসলামের পবিত্রতম স্থান মক্কায় মসজিদুল হারামে ওমরাহ পালন করার পরে, অনেকে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য মদিনার দিকে রওনা হন এবং শহরের অন্যান্য জায়গায় যান।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে